1 Samuel 11:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সমস্ত লোক গিল্গলে গিয়ে সেই গিল্গলে মাবুদের সম্মুখে তালুতকে বাদশাহ্ করলো এবং সেই স্থানে মাবুদের সম্মুখে মঙ্গল-কোরবানী করলো; আর সেই স্থানে তালুত ও ইসরাইলের সমস্ত লোক মহা আনন্দ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সব লোকজন গিল্গলে গিয়ে সদাপ্রভুর উপস্থিতিতে শৌলকে রাজা করল। সেখানে তারা সদাপ্রভুর সামনে মঙ্গলার্থক-নৈবেদ্য উৎসর্গ করল, এবং শৌল ও ইস্রায়েলের সব লোকজন এক বড়ো অনুষ্ঠান করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সমস্ত লোক গিল্গলে গিয়া সেই গিল্গলে সদাপ্রভুর সম্মুখে শৌলকে রাজা করিল, এবং সে স্থানে সদাপ্রভুর সম্মুখে মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল; আর সে স্থানে শৌল ও ইস্রায়েলের সমস্ত লোক মহা আনন্দ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সমস্ত লোক গিল্গলে গিয়া সেই গিল্গলে সদাপ্রভুর সম্মুখে শৌলকে রাজা করিল, এবং সেই স্থানে সদাপ্রভুর সম্মুখে মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল; আর সেই স্থানে শৌল ও ইস্রায়েলের সমস্ত লোক মহা আনন্দ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে লোকেরা সবাই গিল্গলে গিয়ে সদাপ্রভুর সামনে শৌলকে রাজপদে বহাল করল। সেখানে তারা সদাপ্রভুর উদ্দেশে যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করল এবং শৌল ও ইস্রায়েলের লোকেরা খুব আনন্দ-উৎসব করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে লোকেরা সবাই গিল্গলে গিয়ে মাবুদের সামনে তালুতকে রাজপদে বহাল করল। সেখানে তারা মাবুদের উদ্দেশে যোগাযোগ-কোরবানী দিল এবং তালুত ও বনি-ইসরাইলরা খুব আনন্দ-উৎসব করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সকলে গিলগলে গিয়ে প্রভু পরমেশ্বরের সম্মুখে শৌলকে রাজপদে অভিষিক্ত করল এবং প্রভু পরমেশ্বরের উদ্দেশে স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করল। তারপর শৌল ও সমগ্র ইসরায়েলী জনতা সেখানে আনন্দে বিজয়োৎসব করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সকলে গিল্গলে গেল| সেখানে প্রভুর সামনে তারা শৌলকে রাজা হিসেবে ঘোষণা করল| তারা প্রভুকে মঙ্গল নৈবেদ্য উৎসর্গ করল| শৌল ও ইস্রায়েলের সমস্ত লোক মহাআনন্দের সঙ্গে অনুষ্ঠান করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সমস্ত লোক গিলগলে গিয়ে সেই গিলগলে সদাপ্রভুর সামনে শৌলকে রাজা করল এবং সে স্থানে সদাপ্রভুর সামনে মঙ্গলার্থক বলি উত্সর্গ করল, আর সেই জায়গায় শৌল ও ইস্রায়েলের সমস্ত লোক খুব আনন্দ করল৷