1 Samuel 11:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অম্মোনীয় নাহশ তাদের এই জবাব দিলেন, আমি এই শর্তে তোমাদের সঙ্গে নিয়ম স্থির করবো যে, তোমাদের সকলের ডান চোখ উৎপাটন করতে হবে এবং এর মধ্য দিয়ে আমি সমস্ত ইসরাইলে কলঙ্ক লাগাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু অম্মোনীয় নাহশ উত্তর দিলেন, “আমি একমাত্র এই শর্তেই তোমাদের সঙ্গে শান্তিচুক্তি করব: আমি তোমাদের প্রত্যেকের ডান চোখ উপড়ে নেব ও এরকম করার দ্বারা সমগ্র ইস্রায়েল জাতিকে কলঙ্কিত করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অম্মোনীয় নাহশ তাহাদিগকে এই উত্তর দিলেন, আমি এই পণে তোমাদের সহিত নিয়ম স্থির করিব যে, তোমাদের সকলের দক্ষিণ চক্ষু উৎপাটন করিতে হইবে, এবং তদ্দ্বারা আমি সমস্ত ইস্রায়েলে কলঙ্ক লাগাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অম্মোনীয় নাহশ তাহাদিগকে এই উত্তর দিলেন, আমি এই পণে তোমাদের সহিত নিয়ম স্থির করিব যে, তোমাদের সকলের দক্ষিণ চক্ষু উৎপাটন করিতে হইবে, এবং তদ্দ্বারা আমি সমস্ত ইস্রায়েলে কলঙ্ক লাগাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অম্মোনীয় নাহশ উত্তরে তাদের বলল, “আমি একটা শর্তে তোমাদের সংগে চুক্তি করতে পারি। সেটা হল, তোমাদের প্রত্যেকের ডান চোখ তুলে ফেলা হবে। তা করে আমি সমস্ত ইস্রায়েল জাতিকে অসম্মানিত করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অম্মোনীয় নাহশ জবাবে তাদের বলল, “আমি একটা শর্তে তোমাদের সংগে চুক্তি করতে পারি। সেটা হল, তোমাদের প্রত্যেকের ডান চোখ তুলে ফেলা হবে। তা করে আমি সমস্ত ইসরাইল জাতিকে অসম্মানিত করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু নাহস তাদের বললেন, আমি তোমাদের সকলের ডান চোখ উপড়ে ফেলে সমগ্র ইসরায়েল জতিকে অপদস্থ করব, এই শর্তেই আমি তোমাদের সঙ্গে সন্ধি করতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নাহশ বলল, “তোমাদের প্রত্যেকের ডান চোখ যদি উপড়ে নিয়ে নিতে পারি তাহলেই তোমাদের সঙ্গে চুক্তি করতে পারি| তবেই সমস্ত ইস্রায়েলীয়রা লজ্জা পাবে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অম্মোনীয় নাহশ তাদেরকে এই উত্তর দিলেন, “আমি এই শর্তে তোমাদের সঙ্গে নিয়ম তৈরী করব যে, তোমাদের সবার ডান চোখ তুলে ফেলতে হবে এবং তার মাধ্যমে আমি সমস্ত ইস্রায়েলের বদনাম করব৷”