1 Samuel 11:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যাবেশের প্রাচীনবর্গরা বললেন, আপনি সাত দিন আমাদের প্রতি ক্ষান্ত থাকুন; আমরা ইসরাইল দেশের সমস্ত অঞ্চলে দূত প্রেরণ করি; তাতে কেউ যদি আমাদের নিস্তার না করে, তবে আমরা বের হয়ে আপনার কাছে যাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাবেশের প্রাচীনেরা তাঁকে বললেন, “আমাদের সাত দিন সময় দিন যেন আমরা ইস্রায়েলের বিভিন্ন প্রান্তে দূত পাঠাতে পারি; যদি কেউ আমাদের রক্ষা করতে এগিয়ে না আসে, তবে আমরা আপনার হাতে নিজেদের সমর্পণ করে দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যাবেশের প্রাচীনবর্গ কহিলেন, আপনি সাত দিবস আমাদের প্রতি ক্ষান্ত থাকুন; আমরা ইস্রায়েল দেশের সকল অঞ্চলে দূত প্রেরণ করি; তাহাতে কেহ যদি আমাদিগকে নিস্তার না করে, তবে আমরা বাহির হইয়া আপনার নিকটে যাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যাবেশের প্রাচীনবর্গ কহিলেন, আপনি সাত দিবস আমাদের প্রতি ক্ষান্ত থাকুন; আমরা ইস্র্রায়েল-দেশের সকল অঞ্চলে দূত প্রেরণ করি; তাহাতে কেহ যদি আমাদিগকে নিস্তার না করে, তবে আমরা বাহির হইয়া আপনার নিকটে যাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে যাবেশের বৃদ্ধ নেতারা নাহশকে বলল, “আপনি আমাদের সাত দিন সময় দিন। এর মধ্যে আমরা ইস্রায়েল দেশের সব জায়গায় লোক পাঠিয়ে খবর দেব। যদি কেউ আমাদের রক্ষা করতে না আসে তবে আমরা আপনার অধীন হব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে যাবেশের বৃদ্ধ নেতারা নাহশকে বলল, “আপনি আমাদের সাত দিন সময় দিন। এর মধ্যে আমরা ইসরাইল দেশের সব জায়গায় লোক পাঠিয়ে খবর দেব। যদি কেউ আমাদের রক্ষা করতে না আসে তবে আমরা আপনার অধীন হব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাবেশের নেতৃবৃন্দ তাকে বললেন, আমাদের সাতদিন সময় দিন। আমরা ইসরায়েলের সমস্ত অঞ্চলে সংবাদ পাঠাব যদি আমাদের রক্ষা করার কেউ না থাকে তবে আমরা আপনার কাছে আত্মসমর্পণ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাবেশের নেতারা বলল, “সাতদিন সময় দাও| সমস্ত ইস্রায়েলে আমরা দূত পাঠাব| যদি কেউ সাহায্য করতে না আসে তাহলে আমরা তোমার কাছে এসে আত্মসমর্পণ করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যাবেশের প্রাচীনেরা বললেন, “আপনি সাত দিন আমাদের প্রতি ধৈর্য ধরুন; আমরা ইস্রায়েলের সব জায়গায় দূত পাঠাই; তাতে কেউ যদি আমাদেরকে উদ্ধার না করে, তবে আমরা বেরিয়ে আপনার কাছে যাব৷”