1 Samuel 11:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দূতেরা তালুতের বাসস্থান গিবিয়ায় এসে লোকদের ঐ কথা অবগত করলো, তাতে সমস্ত লোক চিৎকার করে কান্নাকাটি করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দূতেরা যখন শৌলের নগর গিবিয়াতে এসে লোকদের কাছে এইসব শর্তের খবর দিল, তারা সবাই চিৎকার করে কান্নাকাটি করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দূতগণ শৌলের [বাসস্থান] গিবিয়ায় আসিয়া লোকদের কর্ণগোচরে ঐ কথা কহিল, তাহাতে সমস্ত লোক উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দূতগণ শৌলের [বাসস্থান] গিবিয়ায় আসিয়া লোকদের কর্ণগোচরে ঐ কথা কহিল, তাহাতে সমস্ত লোক উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা যখন খবর দেবার জন্য শৌলের নিজের শহর গিবিয়াতে গিয়ে সেখানকার লোকদের ঐ সব কথা বলল তখন লোকেরা চিৎকার করে কাঁদতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা যখন খবর দেবার জন্য তালুতের নিজের শহর গিবিয়াতে গিয়ে সেখানকার লোকদের ঐ সব কথা বলল তখন লোকেরা চিৎকার করে কাঁদতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সংবাদ নিয়ে কয়েকজন লোক শৌলের বাসস্থান গিবিয়া নগরে গিয়ে সেখানকার লোকদের সমস্ত ব্যাপার জানাল। সেখানকার অধিবাসীরা এই সংবাদ শুনে হাহাকার করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বার্তাবাহকরা গিবিয়ায় এল; সেখানেই শৌল থাকতেন| তারা লোকদের খবরটি জানালে লোকরা কেঁদে উঠল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দূতেরা শৌলের [বাড়ি] গিবিয়ায় এসে লোকেদের কানের কাছে এই কথা বলল, “তাতে সব লোক খুব জোরে কাঁদতে লাগলো৷”