1 Samuel 11:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দেখ, তালুত ক্ষেত থেকে বলদের পিছনে পিছনে আসছেন। তালুত জিজ্ঞাসা করলেন, ওদের কি হয়েছে? ওরা কেন কান্নাকাটি করছে? লোকেরা যাবেশের লোকদের কথা তাঁকে বললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঠিক সেই সময় শৌল বলদদের পিছু পিছু ক্ষেত থেকে বাড়ি ফিরছিলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “কী হয়েছে? এরা কাঁদছে কেন?” তখন যাবেশের লোকেরা যা যা বলল, তা তারা আরেকবার শৌলকে বলে শোনাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দেখ, শৌল ক্ষেত্র হইতে বলদের পশ্চাতে পশ্চাতে আসিতেছেন। শৌল জিজ্ঞাসা করিলেন, লোকদের কি হইয়াছে? উহারা কেন রোদন করিতেছে? লোকেরা যাবেশের লোকদের কথা তাঁহাকে কহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দেখ, শৌল ক্ষেত্র হইতে বলদের পশ্চাতে পশ্চাতে আসিতেছেন। শৌল জিজ্ঞাসা করিলেন, লোকদের কি হইয়াছে? উহারা কেন রোদন করিতেছে? লোকেরা যাবেশের লোকদের কথা তাঁহাকে কহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় শৌল মাঠ থেকে তাঁর গরুর পাল নিয়ে ফিরে আসছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, “কি হয়েছে? লোকেরা কান্নাকাটি করছে কেন?” তারা তখন যাবেশের লোকেরা যা বলেছিল তা তাঁকে জানাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় তালুত মাঠ থেকে তাঁর গরুর পাল নিয়ে ফিরে আসছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, “কি হয়েছে? লোকেরা কান্নাকাটি করছে কেন?” তারা তখন যাবেশের লোকেরা যা বলেছিল তা তাঁকে জানাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল সেই সময়ে পশুপাল নিয়ে মাঠ থেকে ফিরছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? লোকে এত কান্নাকাটি করছে কেন? তারা তখন তাঁকে যাবেশের অধিবাসীদের বিপত্তির কথা জানাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল তখন মাঠে গরু চরাতে গিয়েছিলেন| মাঠ থেকে ফিরে তিনি তাদের কান্না শুনতে পেলেন| তিনি জিজ্ঞেস করলেন, “তোমাদের কি হয়েছে? তোমরা কাঁদছ কেন?” তারা শৌলকে যাবেশের বার্তাবাহকরা কি বলেছিল তা বলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দেখ, শৌল ক্ষেত থেকে বলদের পিছন পিছন যাচ্ছিলেন৷ শৌল জিজ্ঞাসা করলেন, “লোকেদের কি হয়েছে? ওরা কাঁদছে কেন?” লোকেরা যাবেশের লোকেদের কথা তাঁকে বলল৷