1 Samuel 11:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ কথা শুনে আল্লাহ্‌র রূহ্‌ তালুতের উপরে সবলে আসলেন এবং তাঁর ক্রোধ অতিশয় প্রজ্বলিত হয়ে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল তাদের কথা শোনার পর, ঈশ্বরের আত্মা সপরাক্রমে তাঁর উপর নেমে এলেন, ও তিনি রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ কথা শুনিলে পর ঈশ্বরের আত্মা শৌলের উপরে সবলে আসিলেন, এবং তাঁহার ক্রোধ অতিশয় প্রজ্বলিত হইয়া উঠিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ কথা শুনিলে পর ঈশ্বরের আত্মা শৌলের উপরে সবলে আসিলেন, এবং তাঁহার ক্রোধ অতিশয় প্রজ্বলিত হইয়া উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকদের কথা শুনবার পর ঈশ্বরের আত্মা শৌলের উপর আসলেন, আর তিনি রাগে জ্বলে উঠলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকদের কথা শুনবার পর আল্লাহ্‌র রূহ্‌ তালুতের উপর আসলেন, আর তিনি রাগে জ্বলে উঠলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল সমস্ত কথা শুনলেন এবং তখন ঈশ্বরের শক্তি তাঁর উপর নেমে এল, তিনি রাগে জ্বলে উঠলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল সব শুনলেন| তারপর ঈশ্বরের আত্মা সবলে তার ওপর এল| তিনি খুব রেগে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ কথা শোনার পর ঈশ্বরের আত্মা শৌলের ওপর সবলে আসলেন এবং তিনি প্রচন্ড রেগে গেলেন৷