1 Samuel 11:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি এক জোড়া বলদ নিয়ে খণ্ড খণ্ড করে ঐ দূতদের দ্বারা ইসরাইল দেশের সমস্ত অঞ্চলে পাঠিয়ে দিয়ে বললেন, যে কেউ তালুত ও শামুয়েলের পিছনে বাইরে না আসবে, তার সকল বলদের প্রতি এরকম করা যাবে; তাতে মাবুদের প্রতি লোকদের ভয় উপস্থিত হওয়াতে তারা এক জন মানুষের মত বের হয়ে আসল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি এক জোড়া বলদ নিয়ে, সেগুলি টুকরো টুকরো করে কেটে দূতদের মাধ্যমে সেই টুকরোগুলি ইস্রায়েলের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিয়ে ঘোষণা করলেন, “যদি কেউ শৌল ও শমূয়েলের অনুসরণ না করে তবে তার বলদদের প্রতিও এরকমই করা হবে।” তখন সদাপ্রভুর আতঙ্ক লোকজনের মনে বাসা বাঁধল, ও তারা একজোট হয়ে বাইরে বের হয়ে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি এক জোড়া বলদ লইয়া খণ্ড খণ্ড করিয়া ঐ দূতগণ দ্বারা ইস্রায়েল দেশের সকল অঞ্চলে পাঠাইয়া দিয়া কহিলেন, যে কেহ শৌলের ও শমূয়েলের পশ্চাতে বাহিরে না আসিবে, তাহার বদল সকলের প্রতি এইরূপ করা যাইবে; তাহাতে সদাপ্রভুর প্রতি লোকদের ভয় উপস্থিত হওয়াতে তাহারা এক মনুষ্যের ন্যায় বাহির হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি এক জোড়া বলদ লইয়া খণ্ড খণ্ড করিয়া ঐ দূতগণ দ্বারা ইস্রায়েল-দেশের সকল অঞ্চলে পাঠাইয়া দিয়া কহিলেন, যে কেহ শৌলের ও শমূয়েলের পশ্চাতে বাহিরে না আসিবে, তাহার বলদ সকলের প্রতি এইরূপ করা যাইবে; তাহাতে সদাপ্রভুর প্রতি লোকদের ভয় উপস্থিত হওয়াতে তাহারা এক মনুষ্যের ন্যায় বাহির হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি দু’টা গরু নিয়ে টুকরা টুকরা করে কাটলেন। তারপর সেই টুকরাগুলো লোক দিয়ে ইস্রায়েল দেশের সব জায়গায় পাঠিয়ে দিলেন এবং তাদের এই কথা ঘোষণা করতে বললেন, “যে কেউ শৌল ও শমূয়েলের সংগে যোগ না দেবে তার গরুর অবস্থা এই রকম হবে।” সদাপ্রভু ইস্রায়েলীয়দের মনে একটা ভয় জাগিয়ে দিলেন, আর তারা সবাই এক হয়ে বের হয়ে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি দু’টা গরু নিয়ে টুকরা টুকরা করে কাটলেন। তারপর সেই টুকরাগুলো লোক দিয়ে ইসরাইল দেশের সব জায়গায় পাঠিয়ে দিলেন এবং তাদের এই কথা ঘোষণা করতে বললেন, “যে কেউ তালুত ও শামুয়েলের সংগে যোগ না দেবে তার গরুর অবস্থা এই রকম হবে।” মাবুদ বনি-ইসরাইলদের মনে একটা ভয় জাগিয়ে দিলেন, আর তারা সবাই এক হয়ে বের হয়ে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তখন এক জোড়া বলদ নিয়ে খণ্ড খণ্ড করে কেটে সংবাদ বাহকদের মারফৎ সেগুলি ইসরায়েলের সমস্ত অঞ্চলে পাঠিয়ে দিলেন এবং বলে দিলেন, শৌল ও শমুয়েলের পিছনে এসে যারা না দাঁড়াবে তাদের পশুপালের এই দশা হবে। প্রভু পরমেশ্বরের ভয়ে তখন সমস্ত লোক একযোগে বেরিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক জোড়া বলদ নিয়ে তিনি তাদের কেটে টুকরো টুকরো করলেন| তারপর তিনি বার্তাবাহকদের হাতে সেই বলদের টুকরোগুলো দিয়ে তাদের সেই টুকরোগুলি নিয়ে সমস্ত ইস্রায়েলে ঘুরতে বললেন| ইস্রায়েলবাসীদের কাছে বার্তাবাহকরা কি বলবে তাও তিনি বলে দিলেন| এই ছিল তার বাণী: “তোমরা সকলে শৌল এবং শমূয়েলকে অনুসরণ কর| যদি কেউ তাদের সাহায্য না করে তবে তাদের বলদের অবস্থা হবে এই টুকরোর মতো!” লোকদের মনে প্রভুর প্রতি মহা ভয় এলো এবং তারা সবাই মিলে একটি মানুষের একতা নিয়ে বাইরে এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি দুটি বলদ নিয়ে খন্ড খন্ড করে ঐ দূতেদের দিয়ে ইস্রায়েল দেশের সব জায়গায় পাঠিয়ে দিয়ে বললেন, “যে কেউ শৌলের ও শমূয়েলের সঙ্গে বাইরে না আসবে তার বলদের সঙ্গে এই রকম করা হবে,” তাতে সদাপ্রভুর প্রতি লোকদের ভয় উপস্থিত হওয়াতে তারা এক মানুষের মত বার হল৷