1 Samuel 11:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি বেষকে তাদের গণনা করলেন; তাতে ইসরাইলদের তিন লক্ষ ও এহুদার ত্রিশ হাজার লোক হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল যখন বেষকে তাদের সমবেত করলেন, তখন ইস্রায়েলের জনসংখ্যা হল 3,00,000 জন ও যিহূদার হল 30,000 জন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি বেষকে তাহাদিগকে গণনা করিলেন; তাহাতে ইস্রায়েল-সন্তানগণের তিন লক্ষ ও যিহূদার ত্রিশ সহস্র লোক হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি বেষকে তাহাদিগকে গণনা করিলেন; তাহাতে ইস্রায়েল-সন্তানগণের তিন লক্ষ ও যিহূদার ত্রিশ সহস্র লোক হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল বেষকে তাদের গণনা করলেন। তাতে ইস্রায়েলের সৈন্যদের সংখ্যা হল তিন লক্ষ আর যিহূদার হল ত্রিশ হাজার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত বেষকে তাদের গণনা করলেন। তাতে ইসরাইলের সৈন্যদের সংখ্যা হল তিন লক্ষ আর এহুদার হল ত্রিশ হাজার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেষকে যখন শৌল তাদের পরিদর্শন করলেন তখন দেখা গেল ইসরায়েলের লোক সংখ্যা তিন লক্ষ এবং যিহুদীয়ার লোক সংখ্যা ত্রিশ হাজার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল বেষকে সকলকে একত্র করল| ইস্রায়েল থেকে এসেছিল 300,000 লোক, যিহূদা থেকে 30,000 জন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি বেষকে তাদের গণনা করলেন; তাতে ইস্রায়েল সন্তানদের তিন লক্ষ ও যিহূদার ত্রিশ হাজার লোক হল৷