1 Samuel 11:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা সেই আগত দূতদের বললো, তোমরা যাবেশ-গিলিয়দের লোকদের বলবে, আগামীকাল প্রখর রৌদ্রের সময়ে তোমরা উদ্ধার পাবে। তখন দূতেরা এসে যাবেশের লোকদের ঐ সংবাদ দিলে তারা আনন্দিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে আসা দূতদের তারা বলল, “যাবেশ-গিলিয়দের লোকদের গিয়ে তোমরা বোলো, ‘আগামীকাল সূর্য যখন মধ্য-গগনে থাকবে, তখনই তোমাদের রক্ষা করা হবে।’ ” দূতেরা গিয়ে যখন যাবেশের লোকদের কাছে এ খবর দিল, তারা খুব খুশি হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা সেই আগত দূতগণকে কহিল, তোমরা যাবেশ-গিলিয়দের লোকদিগকে বলিবে, কল্য প্রখর রৌদ্রের সময়ে তোমরা উদ্ধার পাইবে। তখন দূতগণ আসিয়া যাবেশের লোকদিগকে ঐ সমাচার দিল, ও তাহারা আনন্দিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা সেই আগত দূতগণকে কহিল, তোমরা যাবেশ-গিলিয়দের লোকদিগকে বলিবে, কল্য প্রখর রৌদ্রের সময়ে তোমরা উদ্ধার পাইবে। তখন দূতগণ আসিয়া যাবেশের লোকদিগকে ঐ সমাচার দিল, ও তাহারা আনন্দিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাবেশ থেকে যে লোকেরা খবর নিয়ে এসেছিল গিবিয়ার লোকেরা তাদের বলল, “যাবেশ-গিলিয়দের লোকদের গিয়ে জানাবে যে, আগামী কাল দুপুরের মধ্যে তাদের উদ্ধার করা হবে।” এই কথা যাবেশের লোকদের জানানো হলে পর তারা খুব খুশী হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাবেশ থেকে যে লোকেরা খবর নিয়ে এসেছিল গিবিয়ার লোকেরা তাদের বলল, “যাবেশ-গিলিয়দের লোকদের গিয়ে জানাবে যে, আগামী কাল দুপুরের মধ্যে তাদের উদ্ধার করা হবে।” এই কথা যাবেশের লোকদের জানানো হলে পর তারা খুব খুশী হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা সংবাদ নিয়ে এসেছিল তাদের তিনি বললেন, যাবেশের অধিবাসীদের তোমরা বলবে, কাল দুপুরের মধ্যে তোমাদের উদ্ধার করা হবে। তারা ফিরে গিয়ে যাবেশের অধিবাসীদের সে কথা জানালে তারা সাহস ফিরে পেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল এবং তার সৈন্যরা যাবেশের বার্তাবাহকদের বলল, “গিলিয়দে যাবেশের যত লোক আছে তাদের গিয়ে বল, কাল দুপুরের মধ্যেই তোমাদের রক্ষা করা হবে|” শৌলের বাণী বার্তাবাহকরা যাবেশের লোকদের শোনাল| শুনে তারা খুব খুশী হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা সেই আগত দূতেদের বলল, “তোমরা যাবেশ-গিলিয়দের লোকদের কে বলবে, কাল কড়া রোদের দিন তোমরা উদ্ধার পাবে৷” তখন দূতেরা এসে যাবেশের লোকেদের ঐ খবর দিল ও তারা আনন্দ পেল৷