1 Samuel 12:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শামুয়েল সমস্ত ইসরাইলকে বললেন, দেখ, তোমরা আমাকে যা যা বললে, আমি তোমাদের সেসব কথা শুনে তোমাদের উপরে এক জনকে বাদশাহ্‌ নিযুক্ত করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েল ইস্রায়েলের সব লোকজনকে বললেন, “তোমরা আমাকে যা যা বলেছিলে আমি সেসব শুনেছিলাম ও তোমাদের উপর একজন রাজা নিযুক্ত করে দিয়েছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমূয়েল সমস্ত ইস্রায়েলকে কহিলেন, দেখ, তোমরা আমাকে যাহা যাহা কহিলে, আমি তোমাদের সেই সমস্ত বাক্যে কর্ণপাত করিয়া তোমাদের উপরে এক জনকে রাজা করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমূয়েল সমস্ত ইস্রায়েলকে কহিলেন, দেখ, তোমরা আমাকে যাহা যাহা কহিলে, আমি তোমাদের সেই সমস্ত বাক্যে কর্ণপাত করিয়া তোমাদের উপরে একজনকে রাজা করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর শমূয়েল ইস্রায়েলের সমস্ত লোককে বললেন, “তোমরা আমাকে যা যা বলেছ আমি তা সবই শুনেছি এবং তোমাদের উপরে একজন রাজা নিযুক্ত করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর শামুয়েল ইসরাইলের সমস্ত লোককে বললেন, “তোমরা আমাকে যা যা বলেছ আমি তা সবই শুনেছি এবং তোমাদের উপরে একজন বাদশাহ্‌ নিযুক্ত করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল ইসরায়েলীদের সম্বোধন করে বললেন, দেখ, আমাকে যা কিছু অনুরোধ করেছ সবই আমি গ্রাহ্য করেছি। তোমাদের শাসন পরিচালনার জন্য রাজপদে একজন রাজাকে প্রতিষ্ঠা করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল ইস্রায়েলীয়দের বলল, “তোমরা যা চেয়েছিলে আমি তার সবই করেছি| আমি তোমাদের জন্য একজন রাজা এনে দিয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শমূয়েল সমস্ত ইস্রায়েলকে বললেন, “দেখ, তোমরা আমাকে যা যা বললে, আমি তোমাদের সেই সব কথা শুনে তোমাদের উপরে এক জনকে রাজা করলাম৷