1 Samuel 12:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা মাবুদের কাছে কেঁদে কেঁদে বললো, আমরা গুনাহ্‌ করেছি, আমরা মাবুদকে ত্যাগ করে বালদেবতাদের ও অষ্টারোৎ দেবীদের সেবা করেছি; কিন্তু এখন তুমি দুশমনদের হাত থেকে আমাদের উদ্ধার কর, আমরা তোমার সেবা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সদাপ্রভুর কাছে আর্তনাদ করে বলল, ‘আমরা পাপ করেছি; আমরা সদাপ্রভুকে ছেড়ে বায়াল-দেবতাদের ও অষ্টারোৎ দেবীদের পূজার্চনা করেছি। কিন্তু এখন তুমি এই শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করো, আর আমরা তোমারই সেবা করব।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিয়া কহিল, আমরা পাপ করিয়াছি, আমরা সদাপ্রভুকে ত্যাগ করিয়া বালদেবগণের ও অষ্টারোৎ দেবীগণের সেবা করিয়াছি; কিন্তু এখন তুমি শত্রুগণের হস্ত হইতে আমাদিগকে উদ্ধার কর, আমরা তোমার সেবা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিয়া কহিল, আমরা পাপ করিয়াছি, আমরা সদাপ্রভুকে ত্যাগ করিয়া বালদেবগণের ও অষ্টারোৎ দেবীগণের সেবা করিয়াছি; কিন্তু এখন তুমি শত্রুগণের হস্ত হইতে আমাদিগকে উদ্ধার কর, আমরা তোমার সেবা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তোমাদের পূর্বপুরুষেরা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করে বলল, ‘আমরা পাপ করেছি; আমরা সদাপ্রভুকে ছেড়ে বাল দেবতাদের ও অষ্টারোৎ দেবীদের পূজা করেছি; এখন তুমি শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা কর, আমরা তোমারই সেবা করব।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তোমাদের পূর্বপুরুষেরা মাবুদের কাছে ফরিয়াদ জানিয়ে বলল, ‘আমরা গুনাহ্‌ করেছি; আমরা মাবুদকে ছেড়ে বাল-দেবতাদের ও অষ্টারোৎ-দেবীদের পূজা করেছি; এখন তুমি শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা কর, আমরা তোমারই এবাদত করব।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তোমাদের পিতৃপুরুষদের বিরুদ্ধে যুদ্ধ করল। তোমাদের পিতৃপুরুষেরা তখন প্রভু পরমেশ্বরের কাছে আকুল বিনতি জানিয়ে বলল, প্রভুকে পরিত্যাগ করে বেল ও অষ্টারোৎ দেবদেবীদের ভজনা করে আমরা পাপ করেছি। কিন্তু এখন শত্রুদের হাত থেকে তুমি আমাদের উদ্ধার কর, আমরা তোমারই আরাধনা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন পূর্বপুরুষরা প্রভুর কাছে সাহায্য চেয়েছিল| তারা বলেছিল, ‘আমরা পাপ করেছি| আমরা প্রভুকে ত্যাগ করে বাল এবং অষ্টারোতের মূর্ত্তির পূজা করেছি; কিন্তু আজ শত্রুদের হাত থেকে আমাদের বাঁচাও| আমরা তোমারই সেবা করব|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা সদাপ্রভুর কাছে কেঁদে বলল, “আমরা পাপ করেছি, আমরা সদাপ্রভুকে ত্যাগ করে বালদেবতাদের ও অস্টারোৎ দেবীদের সেবা করেছি; কিন্তু এখন তুমি শত্রুদের হাত থেকে আমাদের উদ্ধার কর, আমরা তোমার সেবা করব৷