1 Samuel 12:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ যিরুব্বাল, বদান, যিপ্তহ ও শামুয়েলকে প্রেরণ করে তোমাদের চারদিকের দুশমনদের হাত থেকে তোমাদের উদ্ধার করলেন; তাতে তোমরা নির্ভয়ে বাস করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভু যিরুব্বায়াল, বারক, যিপ্তহ ও শমূয়েলকে পাঠিয়ে দিয়ে তোমাদের চারপাশে ঘিরে থাকা শত্রুদের হাত থেকে তোমাদের রক্ষা করলেন, যেন তোমরা নিরাপদে দেশে বসবাস করতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু যিরুব্বাল, বদান, যিপ্তহ ও শমূয়েলকে প্রেরণ করিয়া তোমাদের চতুর্দ্দিকস্থ শত্রুদের হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিলেন; তাহাতে তোমরা নির্ভয়ে বাস করিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু যিরুব্বাল, বদান, যিপ্তহ, ও শমূয়েলকে প্রেরণ করিয়া তোমাদের চতুর্দিকস্থ শত্রুদের হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিলেন; তাহাতে তোমরা নির্ভয়ে বাস করিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু যিরুব্বাল, বদান, যিপ্তহ ও শমূয়েলকে পাঠিয়ে তোমাদের চারপাশের শত্রুদের হাত থেকে তোমাদের রক্ষা করলেন। তারপর তোমরা নিরাপদে বাস করতে লাগলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ যিরুব্বাল, বদান, যিপ্তহ ও শামুয়েলকে পাঠিয়ে তোমাদের চারপাশের শত্রুদের হাত থেকে তোমাদের রক্ষা করলেন। তারপর তোমরা নিরাপদে বাস করতে লাগলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তখন যিরুব্বাল, বারাক, যিপ্তহ এবং আমাকে পাঠিয়ে শত্রুদের হাত থেকে তোমাদের উদ্ধার করলেন। তারপর তোমরা নিরাপদে বাস করতে পেরেছিলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তখন প্রভু যিরুব্বাল (গিদিয়ন), বরাক, যিপ্তহ এবং শমূয়েলকে পাঠালেন| প্রভু, তোমাদের চারপাশের শত্রুদের হাত থেকে রক্ষা করলেন| তোমরা নিরাপদে বাস করছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু যিরুব্বাল (গিদিয়ন), বদা ন, যিপ্তহ ও শমূয়েলকে পাঠিয়ে তোমাদের চারদিকের শত্রুদের হাত থেকে তোমাদের উদ্ধার করলেন; তাহাতে তোমরা নির্ভয়ে বাস করলে৷