1 Samuel 12:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এই দেখ, সেই বাদশাহ্, যাঁকে তোমরা মনোনীত করেছ ও বেছে নিয়েছ; দেখ, মাবুদ তোমাদের উপরে এক জন বাদশাহ্ নিযুক্ত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন এই তোমাদের সেই রাজা, যাঁকে তোমরা মনোনীত করেছ, যাঁকে তোমরা চেয়েছিলে; দেখো, সদাপ্রভু তোমাদের উপর একজন রাজা নিযুক্ত করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এই দেখ, সেই রাজা, যাঁহাকে তোমরা মনোনীত করিয়াছ ও যাচ্ঞা করিয়াছ; দেখ, সদাপ্রভু তোমাদের উপরে এক জন রাজা নিযুক্ত করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এই দেখ, সেই রাজা, যাঁহাকে তোমরা মনোনীত করিয়াছ ও যাচ্ঞা করিয়াছ; দেখ, সদাপ্রভু তোমাদের উপরে একজন রাজা নিযুক্ত করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন দেখ, ইনিই তোমাদের রাজা, যাঁকে তোমরা চেয়েছ আর বেছে নিয়েছ। সদাপ্রভু তোমাদের উপরে একজন রাজা নিযুক্ত করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন দেখ, ইনিই তোমাদের বাদশাহ্, যাঁকে তোমরা চেয়েছ আর বেছে নিয়েছ। মাবুদ তোমাদের উপরে একজন বাদশাহ্ নিযুক্ত করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, এই তোমাদের রাজা যাকে তোমরা চেয়েছ ও মনোনীত করেছ। প্রভু পরমেশ্বর একেই তোমাদের উপর রাজত্ব করার জন্য নিযুক্ত করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন তোমরা তোমাদের ইচ্ছে ও পছন্দ অনুযায়ী একজন রাজা পেয়েছ| প্রভু তাকেই তোমাদের শাসন করার ভার দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব এই দেখ, সেই রাজা, যাঁকে তোমরা মনোনীত করেছ ও চেয়েছ; দেখ, সদাপ্রভু তোমাদের উপরে একজন রাজা নিযুক্ত করেছেন৷