1 Samuel 12:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি তোমরা মাবুদকে ভয় কর, তাঁর সেবা কর ও তাঁর কালাম পালন কর এবং মাবুদের হুকুমের বিরুদ্ধাচরণ না কর, আর তোমরা ও তোমাদের উপরে যিনি কর্তৃত্ব করবেন সেই বাদশাহ্, উভয়ে যদি তোমাদের আল্লাহ্ মাবুদের অনুগামী হও, তবে ভাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তোমরা সদাপ্রভুকে ভয় করো ও তাঁর বাধ্য হয়ে তাঁর সেবা করো এবং তাঁর আদেশগুলির বিরুদ্ধে যদি বিদ্রোহ না করো, তথা তোমরা ও তোমাদের উপর রাজত্বকারী রাজা, উভয়েই যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে অনুসরণ করো—তবে তো ভালোই!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি তোমরা সদাপ্রভুকে ভয় কর, তাঁহার সেবা কর, ও তাঁহার রবে কর্ণপাত কর, এবং সদাপ্রভুর আজ্ঞার বিরূদ্ধাচরণ না কর, আর তোমরা ও তোমাদের উপরে কর্ত্তৃত্বপ্রাপ্ত রাজা, উভয়ে যদি আপন ঈশ্বর সদাপ্রভুর অনুবর্ত্তী হও, [তবে ভাল]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি তোমরা সদাপ্রভুকে ভয় কর, তাঁহার সেবা কর, ও তাঁহার রবে কর্ণপাত কর, এবং সদাপ্রভুর আজ্ঞার বিরুদ্ধাচরণ না কর, আর তোমরা ও তোমাদের উপরে কর্তৃত্বপ্রাপ্ত রাজা, উভয়ে যদি আপন ঈশ্বর সদাপ্রভুর অনুবর্তী হও, [তবে ভাল]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যদি সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় কর, তাঁর সেবা কর ও তাঁর বাধ্য হয়ে তাঁর আদেশের বিরুদ্ধে না চল, আর যিনি তোমাদের শাসন করবেন সেই রাজা ও তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছামত চল, তবে ভালই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যদি মাবুদকে ভয় কর, তাঁর এবাদত কর ও তাঁর বাধ্য হয়ে তাঁর হুকুমের বিরুদ্ধে না চল, আর যিনি তোমাদের শাসন করবেন সেই বাদশাহ্ ও তোমরা যদি তোমাদের মাবুদ আল্লাহ্র ইচ্ছামত চল, তবে ভালই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন যদি তোমরা প্রভুকে সম্ভ্রম কর, তাঁর আরাধনা কর, তাঁর বাধ্য হও, তাঁর আদেশের বিরুদ্ধাচরণ না কর এবং তোমরা ও তোমাদের রাজা, যিনি তোমাদের নেতৃত্ব দান করবেন-তোমরা সকলে যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের অনুগামী হও, তবে তোমাদের মঙ্গল হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের প্রভুকে ভয় ও সম্মান করে চলা উচিৎ| তোমরা অবশ্যই তাঁর সেবা করবে ও তাঁর আজ্ঞা মেনে চলবে| তোমরা তাঁর বিরুদ্ধাচরণ করবে না| তোমরা সবাই আর তোমাদের রাজা অবশ্যই তোমাদের প্রভু ও ঈশ্বরের অনুগত থাকবে| তাহলেই তিনি তোমাদের রক্ষা করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সদাপ্রভুকে ভয় কর, তাঁর সেবা কর ও তাঁর কথায় কান দাও এবং সদাপ্রভুর আদেশের বিরুদ্ধে যেও না, আর তোমরা ও তোমাদের উপরে ভারপ্রাপ্ত রাজা, উভয়েই যদি নিজের ঈশ্বর সদাপ্রভুর অনুসারী হও তবে ভালো৷