1 Samuel 12:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আজ কি গম কাটার সময় নয়? আমি মাবুদকে ডাকব, যেন তিনি মেঘ-গর্জন ও বৃষ্টি দেন; তাতে তোমরা জানবে ও বুঝবে যে, তোমরা নিজেদের জন্য বাদশাহ্ চেয়ে মাবুদের সাক্ষাতে খুব অন্যায় করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখনই কি গম কাটার সময় নয়? আমি সদাপ্রভুকে ডেকে বজ্রবিদ্যুৎ ও বৃষ্টি পাঠাতে বলব। তখনই তোমরা বুঝতে পারবে যে রাজা দাবি করে সদাপ্রভুর দৃষ্টিতে তোমরা কতই না অন্যায় করেছ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অদ্য কি গোম কাটার সময় নয়? আমি সদাপ্রভুকে ডাকিব, যেন তিনি মেঘগর্জ্জন ও বৃষ্টি দেন; তাহাতে তোমরা জানিবে ও বুঝিবে যে, তোমরা আপনাদের জন্য রাজা যাচ্ঞা করিয়া সদাপ্রভুর সাক্ষাতে ভারী দুষ্কার্য্য করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অদ্য কি গম কাটার সময় নয়? আমি সদাপ্রভুকে ডাকিব, যেন তিনি মেঘগর্জন ও বৃষ্টি দেন; তাহাতে তোমরা জানিবে ও বুঝিবে যে, তোমরা আপনাদের জন্য রাজা যাচ্ঞা করিয়া সদাপ্রভুর সাক্ষাতে ভারী দুষ্কার্য করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন তো গম কাটবার সময়, তাই না? আমি সদাপ্রভুকে বলব যেন তিনি মেঘের গর্জন এবং বৃষ্টি পাঠিয়ে দেন। তখন তোমরা জানবে এবং দেখতে পাবে যে, রাজা চেয়ে তোমরা সদাপ্রভুর কাছে কত বড় অন্যায় করেছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন তো গম কাটবার সময়, তাই না? আমি মাবুদকে বলব যেন তিনি মেঘের গর্জন এবং বৃষ্টি পাঠিয়ে দেন। তখন তোমরা জানবে এবং দেখতে পাবে যে, বাদশাহ্ চেয়ে তোমরা মাবুদের কাছে কত বড় অন্যায় করেছ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন কি গম কাটার মরশুম নয়? কিন্তু আমি আজ প্রভুর কাছে বজ্র ও বৃষ্টির জন্য অনুরোধ করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে নিজেদের জন্য একজন রাজা দাবী করে তোমরা প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে কি গুরুতর অন্যায় করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন গম তোলবার সময়| প্রভুর কাছে আমি প্রার্থনা করব বজ্র আর বৃষ্টির জন্য| তখনই বুঝতে পারবে রাজা চাইতে গিয়ে প্রভুর বিরুদ্ধে তোমরা কি অন্যায় করেছ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আজ কি গম কাটার দিন নয়? আমি সদাপ্রভুকে ডাকব, যেন তিনি মেঘ গর্জন ও বৃষ্টি দেন; তাতে তোমরা জানবে ও বুঝবে যে, তোমরা নিজেদের জন্য রাজা চেয়ে সদাপ্রভুর সামনে খুব খারাপ করেছ৷”