1 Samuel 12:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন শামুয়েল মাবুদকে ডাকলে মাবুদ ঐ দিনে মেঘ-গর্জন ও বৃষ্টি দিলেন; তাতে সমস্ত লোক মাবুদ ও শামুয়েলকে খুব ভয় করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে শমূয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, এবং সেদিনই সদাপ্রভু বজ্রবিদ্যুৎ ও বৃষ্টি পাঠিয়ে দিলেন। তখন সব মানুষজনের মনে সদাপ্রভুর ও শমূয়েলের প্রতি সম্ভ্রম উৎপন্ন হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শমূয়েল সদাপ্রভুকে ডাকিলে সদাপ্রভু ঐ দিবসে মেঘগর্জ্জন ও বৃষ্টি দিলেন; তাহাতে সমস্ত লোক সদাপ্রভু হইতে ও শমূয়েল হইতে অতিশয় ভীত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শমূয়েল সদাপ্রভুকে ডাকিলে সদাপ্রভু ঐ দিবসে মেঘগর্জন ও বৃষ্টি দিলেন; তাহাতে সমস্ত লোক সদাপ্রভু হইতে ও শমূয়েল হইতে অতিশয় ভীত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর শমূয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন এবং তিনি সেই দিনই মেঘের গর্জন ও বৃষ্টি পাঠিয়ে দিলেন। তখন সবাই সদাপ্রভু ও শমূয়েলকে ভয় করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর শামুয়েল মাবুদের কাছে মুনাজাত করলেন এবং তিনি সেই দিনই মেঘের গর্জন ও বৃষ্টি পাঠিয়ে দিলেন। তখন সবাই মাবুদ ও শামুয়েলকে ভয় করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল প্রভুকে অনুরোধ জানালে প্রভু পরমেশ্বর সেইদিন বজ্র ও বৃষ্টিপাত ঘটালেন। ফলে ইসরায়েলীরা প্রভু পরমেশ্বর ও শমুয়েলের প্রতি গভীর সম্ভ্রম পোষণ করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল তাই প্রভুর কাছে প্রার্থনা করল| ঠিক সেদিনই প্রভু বজ্র আর বৃষ্টি দিলেন| লোকরা প্রভু আর শমূয়েলকে ভয় পেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শমূয়েল সদাপ্রভুকে ডাকলে সদাপ্রভু ঐ দিনের মেঘ গর্জন ও বৃষ্টি দিলেন; তাতে সব লোক সদাপ্রভুর থেকে ও শমূয়েলের থেকে খুব ভীত হল৷