1 Samuel 12:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সমস্ত লোক শামুয়েলকে বললো, আমরা যেন মারা না পড়ি, এজন্য আপনি আপনার গোলামদের জন্য আপনার আল্লাহ্ মাবুদের কাছে মুনাজাত করুন; কেননা আমরা আমাদের সকল গুনাহ্র উপরে এই দুষ্কর্ম করেছি যে, আমাদের জন্য বাদশাহ্ চেয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব মানুষজন শমূয়েলকে বলে উঠল, “আপনার দাসদের জন্য আপনি আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন, যেন আমরা মারা না পড়ি, কারণ একজন রাজা দাবি করে যে অন্যায় আমরা করেছি, তা আমাদের করা অন্যান্য পাপের সঙ্গেও যুক্ত হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সমস্ত লোক শমূয়েলকে কহিল, আমরা যেন না মরি, এই জন্য আপনি আপন দাসদের নিমিত্ত আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন; কেননা আমরা আমাদের সকল পাপের উপরে এই দুষ্কার্য্য করিয়াছি যে, আমাদের জন্য রাজা যাচ্ঞা করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সমস্ত লোক শমূয়েলকে কহিল, আমরা যেন না মরি, এই জন্য আপনি আপন দাসদের নিমিত্ত আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন; কেননা আমরা আমাদের সকল পাপের উপরে এই দুষ্কার্য করিয়াছি যে, আমাদের জন্য রাজা যাচ্ঞা করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সবাই তখন শমূয়েলকে বলল, “আপনি আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে আপনার এই দাসদের জন্য প্রার্থনা করুন যাতে আমরা মারা না পড়ি, কারণ রাজা চেয়ে আমরা আমাদের অন্য সব পাপের সংগে এই পাপও যুক্ত করেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সবাই তখন শামুয়েলকে বলল, “আপনি আপনার মাবুদ আল্লাহ্র কাছে আপনার এই গোলামদের জন্য মুনাজাত করুন যাতে আমরা মারা না পড়ি, কারণ বাদশাহ্ চেয়ে আমরা আমাদের অন্য সব গুনাহের সংগে এই গুনাহ্ও যুক্ত করেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তখন শমুয়েলেকে বলল, আপনার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে আপনার এই দাসদের জন্য বিনতি করুন যেন আমরা প্রাণে না মরি। আমাদের জন্য একজন রাজা দাবী করে আমরা আমাদের পাপের বোঝা আরও ভারী করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সবাই শমূয়েলকে বলল, “তোমার প্রভু ঈশ্বরের কাছে তুমি আমাদের জন্য প্রার্থনা করো| আমরা তোমার ভৃত্য| আমরা যেন মারা না পড়ি| আমরা অনেকবার পাপ করেছি| এবার আবার আমরা রাজা চেয়ে পাপের বোঝা বাড়ালাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সব লোক শমূয়েলকে বলল, “আমরা যেন না মরি, এই জন্য আপনি নিজের দাসদের জন্য আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন; কারণ আমরা আমাদের সব পাপের উপরে এই খারাপ কাজ করেছি যে, আমাদের জন্য রাজা চেয়েছি৷”