1 Samuel 12:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শামুয়েল লোকদের বললেন, ভয় করো না; তোমরা এই সমস্ত দুষ্কর্ম করেছ বটে, কিন্তু কোন মতে মাবুদের পেছন থেকে সরে যেও না, সর্বান্তঃকরণে মাবুদের সেবা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েল উত্তর দিলেন, “তোমরা ভয় পেয়ো না।” তোমরা এত অন্যায় করেছ; তবু সদাপ্রভুর কাছ থেকে সরে যেয়ো না, কিন্তু সর্বান্তঃকরণে সদাপ্রভুর সেবা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমূয়েল লোকদিগকে কহিলেন, ভয় করিও না; তোমরা এই সমস্ত দুষ্কার্য্য করিয়াছ বটে, কিন্তু কোন মতে সদাপ্রভুর পশ্চাৎ হইতে সরিয়া যাইও না, সমস্ত অন্তঃকরণের সহিত সদাপ্রভুর সেবা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমূয়েল লোকদিগকে কহিলেন, ভয় করিও না; তোমরা এই সমস্ত দুষ্কার্য করিয়াছ বটে, কিন্তু কোন মতে সদাপ্রভুর পশ্চাৎ হইতে সরিয়া যাইও না, সমস্ত অন্তঃকরণের সহিত সদাপ্রভুর সেবা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে শমূয়েল বললেন, “তোমরা ভয় কোরো না। তোমরা যদিও এই সব অন্যায় করেছ তবুও সদাপ্রভুর কাছ থেকে সরে না গিয়ে সমস্ত অন্তর দিয়ে তাঁর সেবা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে শামুয়েল বললেন, “তোমরা ভয় কোরো না। তোমরা যদিও এই সব অন্যায় করেছ তবুও মাবুদের কাছ থেকে সরে না গিয়ে সমস্ত দিল দিয়ে তাঁর এবাদত কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল তখন জনতাকে বললেন, ভয় করো না, অন্যায় যদিও তোমরা করেছ তবুও প্রভু পরমেশ্বরের ইচ্ছা পালনে বিরত হয়ো না। মনে প্রাণে তাঁরই ভজনা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল উত্তরে বলল, “ভয় পেও না| এটা সত্যি, তোমরা এসব অন্যায় করেছিলে| কিন্তু প্রভুর অনুসরণ করে চলো, থেমো না| মনপ্রাণ দিয়ে তোমরা তাঁর সেবা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শমূয়েল লোকদেরকে বললেন, “ভয় করো না; তোমরা এই মন্দ কাজ করেছ ঠিকই, কিন্তু কোনো মতে সদাপ্রভুর কাছ থেকে সরে যেও না, সমস্ত হৃদয় দিয়ে সদাপ্রভুর সেবা কর৷