1 Samuel 12:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সরে যেও না, গেলে সেসব অবস্তুর অনুগামী হবে, যারা অবস্তু বলে উপকার ও উদ্ধার করতে পারে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অসার প্রতিমাদের দিকে ঘুরে যেয়ো না। সেগুলি তোমাদের মঙ্গলও করতে পারবে না, আর তোমাদের রক্ষাও করতে পারবে না, যেহেতু তারা যে অসার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সরিয়া যাইও না, গেলে সেই সকল অবস্তুর অনুগামী হইবে, যাহারা অবস্তু বলিয়া উপকার ও উদ্ধার করিতে পারে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সরিয়া যাইও না, গেলে সেই সকল অবস্তুর অনুগামী হইবে, যাহারা অবস্তু বলিয়া উপকার ও উদ্ধার করিতে পারে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তাঁর কাছ থেকে সরে যেয়ো না, কারণ তা করলে তোমরা অসার দেব-দেবতার পিছনে যাবে। সেগুলো অসার বলে তোমাদের কোন উপকারও করতে পারবে না এবং তোমাদের রক্ষাও করতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তাঁর কাছ থেকে সরে যেয়ো না, কারণ তা করলে তোমরা অসার দেব-দেবীর পিছনে যাবে। সেগুলো অসার বলে তোমাদের কোন উপকারও করতে পারবে না এবং তোমাদের রক্ষাও করতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অসার বস্তুর পিছনে যেও না, তারা কোন উপকার করতে পারে না বা উদ্ধারও করতে পারে না, কারণ তারা অলীক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মূর্ত্তি কখনও তোমাদের সাহায্য করতে পারে না| মূর্ত্তি মূর্ত্তিই, তাই ওগুলোর পূজো করো না| ওগুলো কোন কাজেরই নয়| মূর্ত্তিরা তোমাদের সাহায্য বা রক্ষা করতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সরে যেও না, গেলে সেই সব অবস্তুর অনুগামী হবে, যারা অবস্তু বলে উপকার ও উদ্ধার করতে পারে না৷