1 Samuel 12:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমিই যে তোমাদের জন্য মুনাজাত করতে বিরত হয়ে মাবুদের বিরুদ্ধে গুনাহ্‌ করবো, তা দূরে থাকুক; আমি তোমাদের উত্তম ও সরল পথ শিক্ষা দেব;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার ক্ষেত্রে, আমি একথাই বলতে পারি, আমি যেন তোমাদের জন্য প্রার্থনা করতে ব্যর্থ হয়ে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করে না বসি। আমি তোমাদের সেই পথ শিক্ষা দেব যা উত্তম ও সঠিক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমিই যে তোমাদের জন্য প্রার্থনা করিতে বিরত হইয়া সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিব, তাহা দূরে থাকুক; আমি তোমাদিগকে উত্তম ও সরল পথ শিক্ষা দিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমিই যে তোমাদের জন্য প্রার্থনা করিতে বিরত হইয়া সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিব, তাহা দূরে থাকুক; আমি তোমাদিগকে উত্তম ও সরল পথ শিক্ষা দিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যেন কখনও তোমাদের জন্য প্রার্থনা করা বন্ধ করে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ না করি। আমি তোমাদের সৎ ও ন্যায়পথে চলতে শিক্ষা দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যেন কখনও তোমাদের জন্য মুনাজাত করা বন্ধ করে মাবুদের বিরুদ্ধে গুনাহ্‌ না করি। আমি তোমাদের সৎ ও ন্যায়পথে চলতে শিক্ষা দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু না করুন, আমি যেন কখনও তোমাদের জন্য বিনতি করতে ক্ষান্ত হয়ে প্রভুর কাছে অপরাধী না হই। আমি বরং তোমাদের সৎ ন্যায় পথে চলতে শিক্ষা দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার দিক থেকে বলতে পারি, আমি সবসময় তোমাদের হয়ে প্রার্থনা করব| প্রার্থনা বন্ধ করলে আমি প্রভুর বিরুদ্ধে পাপ করব| আমি তোমাদের সত্য পথের বিষয়ে শিক্ষা দিয়ে যাব যেন তোমরা সৎভাবে জীবনযাপন করতে পার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমিই যে তোমাদের জন্য প্রার্থনা করতে বিরত হয়ে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করব, তা দূরে থাক; আমি তোমাদেরকে ভালো ও সরল পথের শিক্ষা দেব;