1 Samuel 12:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা কেবল মাবুদকে ভয় কর ও সর্বান্তঃকরণে ও সত্যে তাঁর সেবা কর; কেননা দেখ, তিনি তোমাদের জন্য কেমন মহৎ মহৎ কাজ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু নিশ্চিত থেকো, যেন তোমরা সদাপ্রভুকে ভয় কোরো ও সর্বান্তঃকরণে বিশ্বস্ততাপূর্বক তাঁর সেবা কোরো; বিবেচনা কোরো তিনি তোমাদের জন্য কী মহৎ কাজ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা কেবল সদাপ্রভুকে ভয় কর, ও সমস্ত অন্তঃকরণের সহিত সত্যে তাঁহার সেবা কর; কেননা দেখ, তিনি তোমাদের জন্য কেমন মহৎ মহৎ কর্ম্ম করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা কেবল সদাপ্রভুকে ভয় কর, ও সমস্ত অন্তঃকরণের সহিত সত্যে তাঁহার সেবা কর; কেননা দেখ, তিনি তোমাদের জন্য কেমন মহৎ মহৎ কর্ম করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা কেবল সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করবে এবং তোমাদের সমস্ত অন্তর দিয়ে বিশ্বস্তভাবে তাঁর সেবা করবে। ভেবে দেখ, তিনি তোমাদের জন্য কত বড় বড় কাজ করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা কেবল মাবুদকে ভয় করবে এবং তোমাদের সমস্ত দিল দিয়ে বিশ্বস্তভাবে তাঁর এবাদত করবে। ভেবে দেখ, তিনি তোমাদের জন্য কত বড় বড় কাজ করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা শুধু প্রভুকে সম্ভ্রম কর এবং বিশ্বত্বভাবে মনে প্রাণে তাঁর আরাধনা কর। দেখ, তোমাদের প্রতি তাঁর আচরণ কেমন মহৎ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবে তোমরা অবশ্যই প্রভুকে সম্মান করবে| তোমাদের জন্য তিনি যে সব মহৎ কর্ম করেছেন সেগুলো মনে রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা শুধুমাত্র সদাপ্রভুকে ভয় কর ও সমস্ত হৃদয় দিয়ে সত্যে তাঁর সেবা কর; কারণ দেখ, তিনি তোমাদের জন্য কেমন মহান কাজ করলেন৷