1 Samuel 12:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বললো, আপনি আমাদের উপর দৌরাত্ম্য করেন নি, আমাদের উপরে উৎপীড়ন করেন নি, কারো হাত থেকে কিছু গ্রহণ করেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা উত্তর দিল, “আপনি আমাদের ঠকাননি বা আমাদের উপর অত্যাচারও করেননি। আপনি কারও হাত থেকে কিছু গ্রহণও করেননি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা কহিল, আপনি আমাদের প্রতি দৌরাত্ম্য করেন নাই, আমাদের উপরে উৎপীড়ন করেন নাই, কাহারও হস্ত হইতে কিছু গ্রহণ করেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা কহিল, আপনি আমাদের প্রতি দৌরাত্ম্য করেন নাই, আমাদের উপরে উৎপীড়ন করেন নাই, কাহারও হস্ত হইতে কিছু গ্রহণ করেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা বলল, “না, আপনি আমাদের কারও উপর অত্যাচার করেন নি, কারও উপর খারাপ ব্যবহার করেন নি এবং কারও কাছ থেকে কিছু নেন নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা বলল, “না, আপনি আমাদের কারও উপর জুলুম করেন নি, কারও উপর খারাপ ব্যবহার করেন নি এবং কারও কাছ থেকে কিছু নেন নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বল, আমি তার প্রতিকার করব। তারা বলল, না, আপনি আমাদের উপর কোন অন্যায় করেন নি বা অত্যাচারও করেন নি, কারও কাছ থেকে কিছু নেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলবাসীরা বলল, “না আপনি কখনোই কোন অন্যায় করেন নি| আপনি কখনই আমাদের ঠকান নি বা কোন কিছু নিয়ে যান নি!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বলল, “আপনি আমাদের প্রতি তাড়না করেননি, আমাদের উপরে অত্যাচার করেননি, কার হাত থেকে কিছু নেন নি৷”