1 Samuel 12:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শামুয়েল লোকদের বললেন, মাবুদই মূসা ও হারুনকে নিযুক্ত করেছিলেন এবং তোমাদের পূর্বপুরুষদের মিসর দেশ থেকে বের করে এনেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শমূয়েল লোকদের বললেন, “সদাপ্রভুই মোশি ও হারোণকে নিযুক্ত করেছিলেন ও তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে নিয়ে এসেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমূয়েল লোকদিগকে কহিলেন, সদাপ্রভুই মোশি ও হারোণকে উৎপন্ন করিয়াছিলেন, এবং তোমাদের পিতৃপুরুষদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমূয়েল লোকদিগকে কহিলেন, সদাপ্রভুই মোশি ও হারোণকে উৎপন্ন করিয়াছিলেন, এবং তোমাদের পিতৃপুরুষদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েল লোকদের আরও বললেন, “হ্যাঁ, সদাপ্রভুই সাক্ষী, যিনি মোশি ও হারোণকে নিযুক্ত করেছিলেন এবং তোমাদের পূর্বপুুরুষদের মিসর দেশ থেকে বের করে এনেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েল লোকদের আরও বললেন, “জ্বী, মাবুদই সাক্ষী, যিনি মূসা ও হারুনকে নিযুক্ত করেছিলেন এবং তোমাদের পূর্বপুরুষদের মিসর দেশ থেকে বের করে এনেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন শমুয়েল জনতাকে বললেন, ইনিই সেই প্রভু পরমেশ্বর যিনি মোশি এবং হারোণকে নিযুক্ত করেছিলেন এবং তোমাদের পিতৃপুরুষদের মিশর থেকে উদ্ধার করে এনেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল বলল, “যা যা হয়েছে প্রভু সবই দেখেছেন| তিনিই মোশি এবং হারোণকে মনোনীত করেছিলেন| তিনিই তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে এনেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শমূয়েল লোকদেরকে বললেন, “সদাপ্রভুই মোশি ও হারোণকে উত্পন্ন করেছিলেন এবং তোমাদের পূর্বপুরুষদের কে (পিতা) মিশর দেশ থেকে বের করে এনেছেন৷