1 Samuel 12:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা এখন প্রস্তুত হও; তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের প্রতি মাবুদ যে সমস্ত মঙ্গলের কাজ সাধন করেছেন, সেই বিষয়ে আমি মাবুদের সাক্ষাতে তোমাদের সঙ্গে আলোচনা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন তাই, এখানে দাঁড়াও, যেহেতু আমি সদাপ্রভুর সামনেই তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের জন্য সদাপ্রভুর করা সব ন্যায়নিষ্ঠ কাজের প্রমাণ তোমাদের কাছে তুলে ধরছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা এখন দাঁড়াও; তোমাদের প্রতি ও তোমাদের পিতৃপুরুষদের প্রতি সদাপ্রভু যে সমস্ত সাধু কার্য্য করিয়াছেন, তদ্বিষয়ে আমি সদাপ্রভুর সাক্ষাতে তোমাদের সহিত আলোচনা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা এখন দাঁড়াও; তোমাদের প্রতি ও তোমাদের পিতৃপুরুষদের প্রতি সদাপ্রভু যে সমস্ত সাধু কার্য করিয়াছেন, তদ্বিষয়ে আমি সদাপ্রভুর সাক্ষাতে তোমাদের সহিত আলোচনা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে এবার তোমরা প্রস্তুত হও। সদাপ্রভু তোমাদের ও তোমাদের পূর্বপূরুষদের জন্য যে সব ন্যায় কাজ করেছেন আমি সেই সব বিষয় নিয়ে সদাপ্রভুর সামনেই তোমাদের দোষ দেখিয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে এবার তোমরা প্রস্তুত হও। মাবুদ তোমাদের ও তোমাদের পূর্বপূরুষদের জন্য যে সব ন্যায় কাজ করেছেন আমি সেই সব বিষয় নিয়ে মাবুদের সামনেই তোমাদের দোষ দেখিয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন তাহলে স্থির হয়ে শোন, প্রভু পরমেশ্বর তোমাদের এবং তোমাদের পিতৃপুরুষদের উদ্ধারের জন্য যে সব কাজ করেছেন সে সম্পর্কে প্রভুর সাক্ষাতে আমি তোমাদের বিরুদ্ধে অভিযোগ আনব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবার এখানে দাঁড়াও এবং ঈশ্বর তোমাদের জন্য ও তোমাদের পূর্বপুরুষদের জন্য কি কি ভালো কাজ করেছিলেন সে সম্বন্ধে শোন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা এখন দাড়াও; তোমাদের প্রতি ও তোমাদের পূর্বপুরুষদের প্রতি সদাপ্রভু যে সব ভালো কাজ করেছেন, সেই বিষয়ে আমি সদাপ্রভুর সামনে তোমাদের সঙ্গে আলোচনা করব৷