1 Samuel 12:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়াকুব মিসরে যাবার পর যখন তোমাদের পূর্বপুরুষেরা মাবুদের কাছে কান্নাকাটি করেছিল, তখন মাবুদ মূসা ও হারুনকে প্রেরণ করেন; আর তাঁরা মিসর থেকে তোমাদের পূর্বপুরুষদের বের করে আনলেন এবং এই স্থানে তাদের বাস করালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যাকোব মিশরে প্রবেশ করার পর, তারা সাহায্য পাওয়ার আশায় সদাপ্রভুর কাছে আর্তনাদ করেছিল, এবং সদাপ্রভু মোশি ও হারোণকে পাঠিয়ে দিয়েছিলেন। তাঁরা তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে এনে এই স্থানেই তাদের স্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাকোব মিসরে গেলে পর যখন তোমাদের পিতৃপুরুষেরা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিয়াছিল, তখন সদাপ্রভু মোশি ও হারোণকে প্রেরণ করেন; আর তাঁহারা মিসর হইতে তোমাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিলেন, এবং এই স্থানে তাহাদিগকে বাস করাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাকোব মিসরে গেলে পর যখন তোমাদের পিতৃপুরুষেরা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিয়াছিল, তখন সদাপ্রভু মোশি ও হারোণকে প্রেরণ করেন; আর তাঁহারা মিসর হইতে তোমাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিলেন, এবং এই স্থানে তাহাদিগকে বাস করাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যাকোব মিসর দেশে গেলেন, আর পরে যখন তোমাদের পূর্বপুরুষেরা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল তখন সদাপ্রভু মোশি ও হারোণকে পাঠিয়ে দিলেন। তাঁরা মিসর দেশ থেকে তোমাদের পূর্বপুরুষদের বের করে আনলেন এবং এই দেশে তাদের বাস করবার ব্যবস্থা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইয়াকুব মিসর দেশে গেলেন, আর পরে যখন তোমাদের পূর্বপুরুষেরা মাবুদের কাছে ফরিয়াদ জানাল তখন মাবুদ মূসা ও হারুনকে পাঠিয়ে দিলেন। তাঁরা মিসর দেশ থেকে তোমাদের পূর্বপুরুষদের বের করে আনলেন এবং এই দেশে তাদের বাস করবার ব্যবস্থা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব মিশরে যাওয়ার পর তোমাদের পিতৃপুরুষেরা প্রভু পরমেশ্বরের কাছে আর্ত আবেদন জানিয়েছিল। প্রভু তখন মোশি ও হারোণকে পাঠিয়েছিলেন। তাঁরা তাদের মিশর থেকে উদ্ধার করে এ দেশে এনে বসতি করালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাকোব মিশরে গিয়েছিল| পরবর্তীকালে মিশরীয়রা তার উত্তরপুরুষদের জীবন অতিষ্ঠ করে দিয়েছিল| তাই তারা প্রভুর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেছিল| তখন প্রভু মোশি আর হারোণকে পাঠিয়েছিলেন| তারা তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে নিয়ে এসেছিল এবং এই জায়গায় বাস করবার জন্য নেতৃত্ব দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাকোব মিশরে যাওয়ার পর যখন তোমাদের পূর্বপুরুষেরা সদাপ্রভুর কাছে কেঁদেছিল, তখন সদাপ্রভু মোশি ও হারোণকে পাঠান; আর তাঁরা মিশর থেকে তোমাদের পূর্বপুরুষদেরকে বের করে আনলেন এবং এই জায়গায় তাদেরকে বাস করালেন৷