1 Samuel 12:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু লোকেরা তাদের আল্লাহ্‌ মাবুদকে ভুলে গেল, আর তিনি হাৎসোরের সেনাপতি সীষরার হাতে, ফিলিস্তিনীদের হাতে ও মোয়াব বাদশাহ্‌র হাতে তাদের বিক্রি করলেন এবং এরা তাদের সঙ্গে যুদ্ধ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু তারা তাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে গেল; তাই তিনি তাদের হাৎসোরের সৈন্যদলের সেনাপতি সীষরার হাতে এবং ফিলিস্তিনীদের ও মোয়াবের রাজার হাতে বিক্রি করে দিলেন, যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু লোকেরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া গেল, আর তিনি হাৎসোরের সেনাপতি সীষরার হস্তে, পলেষ্টীয়দের হস্তে ও মোয়াবরাজের হস্তে তাহাদিগকে বিক্রয় করিলেন, এবং ইহারা তাহাদের সহিত যুদ্ধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু লোকেরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া গেল, আর তিনি হাৎসোরের সেনাপতি সীষরার হস্তে, পলেষ্টীয়দের হস্তে ও মোয়াবরাজের হস্তে তাহাদিগকে বিক্রয় করিলেন, এবং ইহারা তাহাদের সহিত যুদ্ধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তারা তাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে গেল। কাজেই তিনি দাস হবার জন্য হাৎসোরের সেনাপতি সীষরার হাতে, পলেষ্টীয়দের হাতে এবং মোয়াব দেশের রাজার হাতে তাদের তুলে দিলেন। তোমাদের পূর্বপুরুষদের সংগে তারা যুদ্ধ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তারা তাদের মাবুদ আল্লাহ্‌কে ভুলে গেল। কাজেই তিনি গোলাম হবার জন্য হাৎসোরের সেনাপতি সীষরার হাতে, ফিলিস্তিনীদের হাতে এবং মোয়াব দেশের বাদশাহ্‌র হাতে তাদের তুলে দিলেন। তোমাদের পূর্বপুরুষদের সংগে তারা যুদ্ধ করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তারা তাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভুলে গেল। তখন তিনি হাৎসোর দেশের সৈন্যাধক্ষ্য সিসেরা, মোয়াব দেশের রাজা ও ফিলিস্তিনীদের হাতে তাদের সমর্পণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু তোমাদের পূর্বপুরুষরা তাদের প্রভু ঈশ্বরের কথা ভুলে গেল| ফলে ঈশ্বর তাদের সীষরার ক্রীতদাস করে দিলেন| সীষরা ছিল হাৎসোরের সৈন্যদের অধিনায়ক| তারপর প্রভু তাদের পলেষ্টীয় আর মোয়াবের রাজার ক্রীতদাস করে দিলেন| তারা সবাই তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে যুদ্ধ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু লোকেরা নিজেদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে গেল, আর তিনি হাৎ সোরের (বাল দেবের স্ত্রী) সেনাপতি সীষরার হাতে, পলেষ্টীয়দের হাতে ও মোয়াবরাজের হাতে তাদেরকে বিক্রয় করলেন এবং এরা তাদের সঙ্গে যুদ্ধ করল৷”