1 Samuel 13:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তালুত ত্রিশ বছর বয়সে বাদশাহ্‌ হন। দু’বছর ইসরাইলের উপরে রাজত্ব করার পর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল ত্রিশ বছর বয়সে রাজা হলেন, এবং তিনি ইস্রায়েলের উপর বিয়াল্লিশ বছর রাজত্ব করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শৌল [ত্রিশ] বৎসর বয়সে রাজা হন। দুই বৎসর ইস্রায়েলের উপরে রাজত্ব করিলে পর শৌল আপনার জন্য ইস্রায়েলের মধ্যে তিন সহস্র লোক মনোনীত করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শৌল [ত্রিশ] বৎসর বয়সে রাজা হন। দুই বৎসর ইস্রায়েলের উপরে রাজত্ব করিলে পর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল যুবা বয়সে রাজা হয়ে ইস্রায়েল দেশে কয়েক বছর রাজত্ব করবার পর ইস্রায়েলীয়দের মধ্য থেকে তিন হাজার লোককে বেছে নিলেন। তাদের মধ্যে দু’হাজার লোক তাঁর সংগে মিক্‌মসে ও বৈথেলের পাহাড়ী এলাকায় রইল এবং এক হাজার রইল বিন্যামীন-গোষ্ঠীর এলাকার গিবিয়াতে যোনাথনের সংগে। অন্য সব ইস্রায়েলীয়দের তিনি তাদের বাড়ীতে পাঠিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত যুবা বয়সে বাদশাহ্‌ হয়ে ইসরাইল দেশে কয়েক বছর রাজত্ব করবার পর বনি-ইসরাইলদের মধ্য থেকে তিন হাজার লোককে বেছে নিলেন। তাদের মধ্যে দু’হাজার লোক তাঁর সংগে মিক্‌মসে ও বেথেলের পাহাড়ী এলাকায় রইল এবং এক হাজার রইল বিন্যামীন-গোষ্ঠীর এলাকার গিবিয়াতে যোনাথনের সংগে। অন্য সব বনি-ইসরাইলদের তিনি তাদের বাড়ীতে পাঠিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল ত্রিশ বৎসর বয়সে রাজা হন। তিনি কুড়ি বৎসর ইসরায়েল জাতির উপর রাজত্ব করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় শৌল সবে এক বছর রাজা হয়েছেন| ইস্রায়েলের ওপর দু-বছর রাজত্ব করবার পর,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌল ত্রিশ বছর বয়সে রাজা হন৷ দুই বছর ইস্রায়েলের উপরে রাজত্ব করার পর