1 Samuel 13:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পোড়ানো-কোরবানী সমাপ্ত করামাত্র দেখ, শামুয়েল উপস্থিত হলেন; তাতে তালুত তাঁকে কুশল জানবার জন্য তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বলি উৎসর্গ করতে না করতেই শমূয়েল সেখানে পৌঁছে গেলেন, এবং শৌল তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য বাইরে বেরিয়ে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হোমবলির উৎসর্গ সমাপ্ত করিবামাত্র দেখ, শমূয়েল উপস্থিত হইলেন; তাহাতে শৌল তাঁহাকে মঙ্গলবাদ করণার্থে তাঁহার সহিত সাক্ষাৎ করিতে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হোমবলির উৎসর্গ সমাপ্ত করিবামাত্র দেখ, শমূয়েল উপস্থিত হইলেন; তাহাতে শৌল তাঁহাকে মঙ্গলবাদ করণার্থে তাঁহার সহিত সাক্ষাৎ করিতে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি উৎসর্গ শেষ করবার সংগে সংগে শমূয়েল এসে পৌঁছালেন। তখন শৌল তাঁকে শুভেচ্ছা জানাবার জন্য তাঁর সংগে দেখা করতে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি কোরবানী শেষ করবার সংগে সংগে শামুয়েল এসে পৌঁছালেন। তখন তালুত তাঁকে সালাম জানাবার জন্য তাঁর সংগে দেখা করতে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পূর্ণাহুতি সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে শমুয়েল এসে পৌঁছালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌলের হোমবলি উৎসর্গ করা শেষ করতেই শমূয়েল এল| শৌল তার সঙ্গে দেখা করতে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হোমবলি উত্সর্গ শেষ করার সঙ্গে সঙ্গেই শমূয়েল উপস্থিত হলেন; তাতে শৌল তাঁকে অভিবাদন করার জন্য তাঁর সঙ্গে দেখা করতে গেলেন৷