1 Samuel 13:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শামুয়েল বললেন, তুমি কি করলে? তালুত বললেন, আমি দেখলাম, লোকেরা আমার কাছ থেকে বিছিন্ন হয়ে যাচ্ছে এবং নির্ধারিত দিনের মধ্যে আপনিও আসেন নি, আর ফিলিস্তিনীরা মিক্মসে জমায়েত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েল জিজ্ঞাসা করলেন, “তুমি এ কী করলে?” শৌল উত্তর দিলেন, “আমি যখন দেখলাম যে লোকজন ছত্রভঙ্গ হচ্ছে, এবং আপনিও নির্দিষ্ট সময়ে এলেন না, ইত্যবসরে আবার ফিলিস্তিনীরাও মিক্মসে সমবেত হচ্ছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমূয়েল কহিলেন, তুমি কি করিলে? শৌল কহিলেন, আমি দেখিলাম, লোকেরা আমার নিকট হইতে ছিন্নভিন্ন হইতেছে, এবং নিরূপিত দিনের মধ্যে আপনিও আইসেন নাই, আর পলেষ্টীয়েরা মিক্মসে একত্র হইয়াছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমূয়েল কহিলেন, তুমি কি করিলে? শৌল কহিলেন, আমি দেখিলাম, লোকেরা আমার নিকট হইতে ছিন্নভিন্ন হইতেছে, এবং নিরূপিত দিনের মধ্যে আপনিও আইসেন নাই, আর পলেষ্টীয়েরা মিক্মসে একত্র হইয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েল তাঁকে বললেন, “তুমি এটা কি করেছ?” উত্তরে শৌল বললেন, “আমি দেখলাম যে, লোকেরা আমার কাছ থেকে চলে যাচ্ছে এবং ঠিক সময়ে আপনিও আসলেন না, আবার পলেষ্টীয়েরাও এদিকে মিক্মসে এসে জড়ো হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েল তাঁকে বললেন, “তুমি এটা কি করেছ?” জবাবে তালুত বললেন, “আমি দেখলাম যে, লোকেরা আমার কাছ থেকে চলে যাচ্ছে এবং ঠিক সময়ে আপনিও আসলেন না, আবার ফিলিস্তিনীরাও এদিকে মিক্মসে এসে জমায়েত হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তাঁকে অভিবাদন জানাতে এগিয়ে গেলেন। শমুয়েল তাঁকে বললেন, তুমি এ কি করেছ? শৌল বললেন, আমি দেখলাম, লোকজন আমাকে ছেড়ে চলে যাচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনিও এলেন না,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল বলল, “এ কি করেছ?” শৌল বললেন, “দেখলাম সৈন্যরা আমায় ছেড়ে চলে যাচ্ছে| তুমিও সময় মতো আসো নি| ওদিকে পলেষ্টীয়রা মিক্মসে জড়ো হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শমূয়েল বললেন, “তুমি কি করলে?” শৌল বললেন, “আমি দেখলাম, লোকেরা আমার কাছ থেকে ছড়িয়ে পড়ছে এবং নির্ধারিত দিনের র মধ্যে আপনিও আসেন নি, আর পলেষ্টীয়েরা মিকমসে জড়ো হয়েছে;