1 Samuel 13:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাই আমি মনে মনে বললাম, ফিলিস্তিনীরা এখনই আমার বিরুদ্ধে গিল্গলে নেমে আসবে, আর আমি মাবুদের অনুগ্রহ যাচ্ঞা করি নি; এজন্য ইচ্ছা না থাকলেও আমি পোড়ানো-কোরবানী করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি ভাবলাম, ‘এবার ফিলিস্তিনীরা গিল্গলে আমার বিরুদ্ধে চড়াও হবে, আর আমি সদাপ্রভুর অনুগ্রহও প্রার্থনা করিনি।’ তাই বাধ্য হয়েই আমাকে হোমবলি উৎসর্গ করতে হল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাই আমি মনে মনে কহিলাম, পলেষ্টীয়েরা এখনই আমার বিরুদ্ধে গিল্গলে নামিয়া আসিবে, আর আমি সদাপ্রভুর অনুগ্রহ যাচ্ঞা করি নাই; এই জন্য ইচ্ছা না থাকিলেও আমি হোমবলি উৎসর্গ করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাই আমি মনে মনে কহিলাম, পলেষ্টীয়েরা এখনই আমার বিরুদ্ধে গিল্গলে নামিয়া আসিবে, আর আমি সদাপ্রভুর অনুগ্রহ যাচ্ঞা করি নাই; এই জন্য ইচ্ছা না থাকিলেও আমি হোমবলি উৎসর্গ করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি ভাবলাম, পলেষ্টীয়েরা গিল্গলে আমাকে আক্রমণ করতে আসছে অথচ আমি সদাপ্রভুর দয়া পাবার চেষ্টা করি নি। কাজেই আমার ইচ্ছা না থাকলেও আমি পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করলাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি ভাবলাম, ফিলিস্তিনীরা গিল্গলে আমাকে আক্রমণ করতে আসছে অথচ আমি মাবুদের রহমত পাবার চেষ্টা করি নি। কাজেই আমার ইচ্ছা না থাকলেও আমি পোড়ানো-কোরবানী দিলাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদিকে ফিলিস্তিনীরা মিকমসে সমবেত হচ্ছে, আমি ভাবলাম যে ফিলিস্তিনীরা হয়তো আমাকে আক্রমণ করতে এখনই গিলগলে আসবে। কিন্তু আমি তখনও প্রভু পরমেশ্বরের অনুগ্রহ লাভ করতে পারিনি, তাই বাধ্য হয়ে পূর্ণাহুতি প্রদান করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি মনে মনে বললাম, ‘পলেষ্টীয়রা এখানে আসবে| ওরা গিল্গলে আমাকে আক্রমণ করবে| এখনও আমি প্রভুর কাছে সাহায্য প্রার্থনা করি নি| তাই অবশেষে আমি নিজেই জোর করে হোমবলি উৎসর্গ করেছি|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি মনে মনে বললাম, ‘পলেষ্টীয়েরা এখনই আমার বিরুদ্ধে গিলগলে নেমে আসবে,’ আর আমি সদাপ্রভুর দয়া চাই নি; তাই ইচ্ছা না থাকলেও আমি হোমবলি উত্সর্গ করলাম৷”