1 Samuel 13:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শামুয়েল উঠে গিল্গল থেকে বিন্ইয়ামীনের গিবিয়াতে প্রস্থান করলেন; তখন তালুত তাঁর কাছে উপস্থিত লোকদেরকে গণনা করে দেখলেন, তারা অনুমান ছয় শত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে শমূয়েল গিল্গল ছেড়ে বিন্যামীন প্রদেশের গিবিয়াতে চলে গেলেন, এবং শৌল তাঁর সঙ্গে থাকা লোকজনের সংখ্যা গণনা করলেন। তাদের সংখ্যা হল প্রায় 600।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমূয়েল উঠিয়া গিল্গল হইতে বিন্যামীনের গিবিয়াতে প্রস্থান করিলেন; তখন শৌল আপনার নিকটে বর্ত্তমান লোকদিগকে গণনা করিলেন, তাহারা অনুমান ছয় শত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমূয়েল উঠিয়া গিল্গল হইতে বিন্যামীনের গিবিয়াতে প্রস্থান করিলেন; তখন শৌল আপনার নিকটে বর্তমান লোকদিগকে গণনা করিলেন, তাহারা অনুমান ছয়শত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর শমূয়েল গিল্গল ছেড়ে বিন্যামীন এলাকার গিবিয়াতে চলে গেলেন। শৌল তাঁর সংগের লোকদের গুণে দেখলেন যে, তারা সংখ্যায় প্রায় ছ’শো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর শামুয়েল গিল্গল ছেড়ে বিন্ইয়ামীন এলাকার গিবিয়াতে চলে গেলেন। তালুত তাঁর সংগের লোকদের গুণে দেখলেন যে, তারা সংখ্যায় প্রায় ছ’শো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ প্রভু পরমেশ্বরের আদেশ তুমি পালন করনি এরপর শমুয়েল গিলগল ছেড়ে বিন্যামীন প্রদেশের গিবিয়ায় চলে গেলেন। শৌল তাঁর সঙ্গের লোকদের গণনা করলেন, সংখ্যায় তারা মাত্র ছশো হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বলে শমূয়েল উঠে দাঁড়াল এবং গিল্গল থেকে চলে গেল| বাকি সৈন্যদের নিয়ে শৌল গিল্গল ছেড়ে বিন্যামীনের গিবিয়ায় চলে গেলেন| শৌল মাথা গুনে দেখলেন তাঁর সঙ্গে রয়েছে প্রায় 600 জন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শমূয়েল উঠে গিলগল থেকে বিন্যামীনের গিবিয়াতে চলে গেলেন; তখন শৌল নিজের কাছের বর্তমান লোকদেরকে গণনা করলেন, তারা অনুমান ছশো জন৷