1 Samuel 13:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ফিলিস্তিনীদের শিবির থেকে তিন দল বিনাশক সৈন্য বের হল, তার এক দল অফ্রার পথে গমন করে শূয়াল প্রদেশে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফিলিস্তিনীদের শিবির থেকে আক্রমণকারী সৈন্যরা তিন দলে বিভক্ত হয়ে বেরিয়ে এল। একদল সৈন্য শূয়াল এলাকায় অবস্থিত অফ্রার দিকে গেল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পলেষ্টীয়দের শিবির হইতে তিন দল বিনাশক সৈন্য বাহির হইল, তাহার এক দল অফ্রার পথে গমন করিয়া শূয়াল প্রদেশে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পলেষ্টীয়দের শিবির হইতে তিন দল বিনাশক সৈন্য বাহির হইল, তাহার এক দল অফ্রার পথে গমন করিয়া শূয়াল প্রদেশে গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পলেষ্টীয়দের ছাউনি থেকে তিন দল হানাদার সৈন্য বের হল। তাদের এক দল অফ্রা গ্রামের পথে শূয়াল এলাকায় গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফিলিস্তিনীদের ছাউনি থেকে তিন দল হানাদার সৈন্য বের হল। তাদের এক দল অফ্রা গ্রামের পথে শূয়াল এলাকায় গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিনীরা মিকমসে শিবির স্থাপন করল। ফিলিস্তিনীদের শিবির থেকে হানাদার সৈন্যদল তিনদিকে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে যত ইস্রায়েলীয় ছিল তাদের পলেষ্টীয়রা শায়েস্তা করতে চাইল| তাদের সেরা সৈন্যরা আক্রমণের জন্য তৈরী হল| তারা তিনটি দলে ভাগ হয়ে গেল| একটা দল গেল উত্তরে, শূয়ালের কাছে অফ্রার রাস্তায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে পলেষ্টীয়দের শিবির থেকে তিনদল বিনাশকারী সৈন্য বেরিয়ে এল, তার একদল অফ্রার রাস্তা দিয়ে শূয়াল প্রদেশে গেল৷