1 Samuel 13:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এক দল বৈৎ-হোরোণের পথের দিকে ফিরল; এবং আর এক দল মরুভূমির দিকে সিবোয়িম উপত্যকার অভিমুখী সীমার পথ দিয়ে গমন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্য দলটি গেল বেথ-হোরোণের দিকে, এবং তৃতীয় দলটি মরুপ্রান্তরের দিকে দৃষ্টি রেখে সিবোয়িম উপত্যকা লক্ষ্য করে সীমান্ত এলাকার দিকে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এক দল বৈৎ-হোরোণের পথের দিকে ফিরিল; এবং আর এক দল প্রান্তরের দিকে সিবোয়িম উপত্যকার অভিমুখী সীমার পথ দিয়া গমন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এক দল বৈৎ-হোরোণের পথের দিকে ফিরিল; এবং আর এক দল প্রান্তরের দিকে সিবোয়িম উপত্যকার অভিমুখী সীমার পথ দিয়া গমন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর এক দল গেল বৈৎ-হোরোণের দিকে এবং অন্য দলটি গেল সেই পাহাড়ী এলাকায় যেখান থেকে মরু-এলাকার সিবোয়িম উপত্যকা দেখা যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর এক দল গেল বৈৎ-হোরোণের দিকে এবং অন্য দলটি গেল সেই পাহাড়ী এলাকায় যেখান থেকে মরুভূমির সিবোয়িম উপত্যকা দেখা যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের একদল অফ্রার পথে শুয়াল প্রদেশে গেল। আর এক দল গেল বেথ-হোরেণের পথে। তৃতীয় দল প্রান্তরের নিকটবর্তী সিবোয়িমস উপত্যকার প্রান্তসীমার অভিমুখে এগিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দ্বিতীয় দল গেল দক্ষিণ পূর্ব দিকে, বৈৎ-হোরোণের রাস্তায়| তৃতীয় দল পূর্বদিকে, সীমান্তের পথে| সেই পথে মরুভূমির দিকে সিবোয়িম উপত্যকা চোখে পড়ে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর একদল বৈৎ-হোরোণের পথের দিকে ফিরল এবং আর একদল মরুপ্রান্তের দিকে সিবোয়িম উপত্যকার দিকে সীমানার পথ দিয়ে গেল৷