1 Samuel 13:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সময়ে সমস্ত ইসরাইল দেশে কর্মকার পাওয়া যেত না; কারণ ফিলিস্তিনীরা বলতো, ইব্‌রানীরা নিজেদের জন্য কোন তলোয়ার বা বর্শা তৈরি করতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গোটা ইস্রায়েল দেশে কোনও কামার পাওয়া যাচ্ছিল না, কারণ ফিলিস্তিনীরা বলেছিল, “পাছে হিব্রুরা তরোয়াল বা বর্শা তৈরি করে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে সমস্ত ইস্রায়েল দেশে কর্ম্মকার পাওয়া যাইত না; কারণ পলেষ্টীয়েরা কহিত, পাছে ইব্রীয়েরা আপনাদের জন্য খড়্‌গ কি বড়শা নির্ম্মাণ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে সমস্ত ইস্রায়েল দেশে কর্মকার পাওয়া যাইত না; কারণ পলেষ্টীয়েরা কহিত, পাছে ইব্রীয়েরা আপনাদের জন্য খড়্‌গ কি বর্শা নির্মাণ করে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় ইস্রায়েল দেশের মধ্যে কোন কামার পাওয়া যেত না, কারণ পলেষ্টীয়েরা মনে করত কামার থাকলে ইব্রীয়েরা তলোয়ার কিম্বা বর্শা তৈরী করিয়ে নেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় ইসরাইল দেশের মধ্যে কোন কামার পাওয়া যেত না, কারণ ফিলিস্তিনীরা মনে করত কামার থাকলে ইবরানীরা তলোয়ার কিংবা বর্শা তৈরী করিয়ে নেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময়ে ইসরায়েল দেশে কোন কর্মকার ছিল না। কারণ ফিলিস্তিনীদের নিষেধাজ্ঞায় ইসরায়েলীরা নিজেদের জন্য কোন খড়্গ বা বর্শা তৈরী করতে পারত না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের কেউই লোহার জিনিসপত্র তৈরী করতে পারত না| ইস্রায়েলে কোন কামার ছিল না| পলেষ্টীয়রা ওদের এসব বানাতে শেখায়নি| কারণ তাদের ভয় ছিল, ইস্রায়েলীয়রা তাহলে লোহার তরবারি আর বর্শা তৈরী করে ফেলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ দিনের সমস্ত ইস্রায়েল দেশে কামার পাওয়া যেত না; কারণ পলেষ্টীয়েরা বলত, “যদি ইব্রীয়েরা নিজেদের জন্য তরোয়াল কি বর্শা তৈরী করে৷”