1 Samuel 13:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য নিজ নিজ হলমুখ বা ফাল বা কুড়াল বা কোদাল শাণ দেবার জন্য ইসরাইলের সমস্ত লোককে ফিলিস্তিনীদের কাছে নেমে যেতে হত;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই ইস্রায়েলের সব লোকজন তাদের লাঙলের ফাল, কোদাল, কুড়ুল ও কাস্তে ধার করার জন্য ফিলিস্তিনীদের কাছে যেত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য আপন আপন হলমুখ বা ফাল বা কুড়ালি বা কুদাল শাণ দিবার জন্য ইস্রায়েলের সমস্ত লোককে পলেষ্টীয়দের কাছে নামিয়া যাইতে হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আপন আপন হলমুখ বা ফাল বা কুড়ালি বা কোদাল শাণ দিবার জন্য ইস্রায়েলের সমস্ত লোককে পলেষ্টীয়দের কাছে নামিয়া যাইতে হইত;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই লাংগলের ফাল, হাত-কোদাল, কুড়াল ও কাস্তে শাণ দেবার জন্য তাদের সবাইকে পলেষ্টীয়দের কাছে যেতে হত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই লাংগলের ফাল, হাত-কোদাল, কুড়াল ও কাসে- শাণ দেবার জন্য তাদের সবাইকে ফিলিস্তিনীদের কাছে যেতে হত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইজন্য লাঙ্গলের ফাল, কুড়াল, কোদাল ও কাস্তে শান দেওয়ার জন্য প্রত্যেক ইসরায়েলীকে ফিলিস্তিনীদের কাছে যেতে হত ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রাই শুধু লোহার জিনিসপত্র ধার দিতে পারত| সেই জন্য যদি ইস্রায়েলীয়দের লাঙল, নিড়ানি, কুড়ুল, কাস্তে শান দিতে হত, তাহলে তাদের পলেষ্টীয়দের কাছেই যেতে হত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য নিজেদের হলমুখ বা ফাল বা কুড়ুল বা কোদাল ধার দেবার জন্য ইস্রায়েলের সব লোককে পলেষ্টীয়দের কাছে নেমে আসতে হত৷