1 Samuel 13:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যুদ্ধের দিনে তালুত ও যোনাথনের সঙ্গী লোকদের কারো হাতে তলোয়ার বা বর্শা পাওয়া গেল না, কেবল তালুত ও তাঁর পুত্র যোনাথনের হাতে পাওয়া গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই যুদ্ধের দিনে শৌল ও যোনাথনের সঙ্গে থাকা একজনও সৈনিকের হাতে কোনও তরোয়াল বা বর্শা ছিল না; শুধু শৌল ও যোনাথনের হাতেই সেগুলি ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যুদ্ধের দিনে শৌলের ও যোনাথনের সঙ্গী লোকদের কাহারও হস্তে খড়্‌গ বা বড়শা পাওয়া গেল না, কেবল শৌলের ও তাঁহার পুত্র যোনাথনের হস্তে পাওয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যুদ্ধের দিনে শৌলের ও যোনাথনের সঙ্গী লোকদের কাহারও হস্তে খড়্‌গ বা বর্শা পাওয়া গেল না, কেবল শৌলের ও তাঁহার পুত্র যোনাথনের হস্তে পাওয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই যুদ্ধের সময় দেখা গেল যে, শৌল ও তাঁর ছেলে যোনাথন ছাড়া তাঁদের সংগেকার কোন সৈন্যের হাতে তলোয়ার বা বর্শা নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই যুদ্ধের সময় দেখা গেল যে, তালুত ও তাঁর ছেলে যোনাথন ছাড়া তাঁদের সংগেকার কোন সৈন্যের হাতে তলোয়ার বা বর্শা নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই, যুদ্ধের দিন শৌল ও তাঁর পুত্র যোনাথন ছাড়া তাঁদের সঙ্গী লোকজনের কাছে কোন খড়্গ বা বর্শা ছিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যুদ্ধের দিন শৌলের কোন ইস্রায়েলীয় সৈন্যই লোহার তরবারি বা বর্শা নিয়ে যায় নি| শুধুমাত্র শৌল ও তাঁর পুত্র যোনাথনের কাছেই লোহার অস্ত্র ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যুদ্ধের দিনের শৌলের ও যোনাথনের সঙ্গী লোকদের কারও হাতে তরোয়াল বা বর্শা পাওয়া গেল না, শুধুমাত্র শৌলের ও তাঁর ছেলে যোনাথনের হাতে পাওয়া গেল৷