1 Samuel 13:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যোনাথন গেবাতে অবস্থিত ফিলিস্তিনীদের প্রহরী সৈন্যদলকে আঘাত করলে ফিলিস্তিনীরা তা শুনতে পেল; তখন তালুত দেশের সর্বত্র তূরী বাজিয়ে বললেন, ইব্‌রানীরা শুনুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোনাথন গেবাতে অবস্থিত ফিলিস্তিনীদের সেনা-ছাউনি আক্রমণ করলেন, এবং ফিলিস্তিনীরা তা শুনতে পেল। তখন শৌল গোটা দেশ জুড়ে শিঙা বাজিয়ে বললেন, “হিব্রু মানুষজন শুনুক!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোনাথন গেবাতে স্থিত পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদলকে আঘাত করিলেন, ও পলেষ্টীয়েরা তাহা শুনিল; তখন শৌল দেশের সর্ব্বত্র তূরী বাজাইয়া কহিলেন, ইব্রীয়েরা শুনুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোনাথন গেবাতে স্থিত পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদলকে আঘাত করিলেন, ও পলেষ্টীয়েরা তাহা শুনিল; তখন শৌল দেশের সর্বত্র তূরী বাজাইয়া কহিলেন, ইব্রীয়েরা শুনুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গেবাতে পলেষ্টীয় সৈন্যদের যে ছাউনি ছিল যোনাথন তা আক্রমণ করলেন আর পলেষ্টীয়েরা সেই কথা শুনতে পেল। তখন শৌল দেশের সব জায়গায় শিঙা বাজিয়ে বললেন, “ইব্রীয়েরা শুনুক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গেবা গ্রামে ফিলিস্তিনী সৈন্যদের যে ছাউনি ছিল যোনাথন তা আক্রমণ করলেন আর ফিলিস্তিনীরা সেই কথা শুনতে পেল। তখন তালুত দেশের সব জায়গায় শিংগা বাজিয়ে বললেন, “ইবরানীরা শুনুক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাকী লোকদের তিনি বাড়ি পাঠিয়ে দিলেন। যোনাথন গেবায় ফিলিস্তিনী সৈন্যদের আক্রমণ করে তাদের পরাজিত করল আর ফিলিস্তিনীরা সকলে এ সংবাদ জানতে পারল। তখন শৌল ইসরায়েলের সমস্ত অঞ্চলে তূরী বাজিয়ে সমগ্র ইসরায়েল জাতিকে যুদ্ধে যোগদানের জন্য আহ্বান করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনাথন গেবা শিবিরে পলেষ্টীয়দের প্রধান সেনাপতিকে হত্যা করল| এখবর শুনে পলেষ্টীয়রা বলল, “ইব্রীয়রা বিদ্রোহ করেছে|” শৌল বলল, “কি হয়েছে ইব্রীয়রা শুনুক|” শৌল তার লোকদের বলল সমস্ত ইস্রায়েলে তারা শিঙা বাজিয়ে দিক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোনাথন গেবাতে থাকা পলেষ্টীয়দের পাহারাদার সৈন্যদলকে আঘাত করলেন ও পলেষ্টীয়েরা তা শুনল; তখন শৌল দেশের সব জায়গায় তূরী বাজিয়ে বললেন, “ইব্রীয়েরা শুনুক৷”