1 Samuel 13:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সমস্ত ইসরাইল এই কথা শুনতে পেল যে, তালুত ফিলিস্তিনীদের সেই প্রহরী সৈন্যদলকে আঘাত করেছেন, আর ইসরাইল ফিলিস্তিনীদের কাছে ঘৃণাস্পদ হয়েছে। পরে লোকদের ডাকা হলে তারা তালুতের পিছনে গিল্গলে একত্র হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ইস্রায়েলের সব মানুষজন খবরটি শুনতে পেল: “শৌল ফিলিস্তিনীদের সেনা-ছাউনি আক্রমণ করেছেন, এবং ইস্রায়েল এখন ফিলিস্তিনীদের কাছে আপত্তিকর হয়ে গিয়েছে।” অতএব গিল্গলে শৌলের সঙ্গে যোগ দেওয়ার জন্য প্রজাদের ডেকে পাঠানো হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সমস্ত ইস্রায়েল এই কথা শুনিল যে, শৌল পলেষ্টীয়দের সেই প্রহরী সৈন্যদলকে আঘাত করিয়াছেন, আর ইস্রায়েল পলেষ্টীয়দের নিকটে ঘৃণাস্পদ হইয়াছে। পরে লোকেরা শৌলের পশ্চাতে গিল্গলে সমাহূত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সমস্ত ইস্রায়েল এই কথা শুনিল যে, শৌল পলেষ্টীয়দের সেই প্রহরী সৈন্যদলকে আঘাত করিয়াছেন, আর ইস্রায়েল পলেষ্টীয়দের নিকটে ঘৃণাস্পদ হইয়াছে। পরে লোকেরা শৌলের পশ্চাতে গিল্গলে সমাহূত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে সমস্ত ইস্রায়েলীয় শুনল যে, শৌল পলেষ্টীয়দের সৈন্য-ছাউনি আক্রমণ করেছেন এবং পলেষ্টীয়েরা ইস্রায়েলীয়দের ঘৃণার চোখে দেখছে। তখন ইস্রায়েলীয়দের ডাকা হল যাতে তারা গিল্গলে গিয়ে শৌলের সংগে যোগ দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে সমস্ত ইসরাইলীয় শুনল যে, তালুত ফিলিস্তিনীদের সৈন্য-ছাউনি আক্রমণ করেছেন এবং ফিলিস্তিনীরা বনি-ইসরাইলদের ঘৃণার চোখে দেখছে। তখন বনি-ইসরাইলদের ডাকা হল যাতে তারা গিল্গলে গিয়ে তালুতের সংগে যোগ দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা সকলে জানতে পারল যে শৌল ফিলিস্তিনীদের পরাজিত করেছেন এবং ফিলিস্তিনীরা ইসরায়েল বিদ্বেষী হয়ে উঠেছে। সমগ্র ইসরায়েলী তখন শৌলের ডাকে সাড়া দিয়ে গিলগলে সমবেত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা খবরটা শুনল| তারা বলল, “শৌল পলেষ্টীয় নেতাকে হত্যা করেছে| এবার পলেষ্টীয়রা সত্যিই ইস্রায়েলীয়দের ঘৃণা করবে!” ইস্রায়েলীয়দের বলা হল, তারা যেন গিল্গলে শৌলের সঙ্গে যোগ দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সমস্ত ইস্রায়েল এই কথা শুনল যে, শৌল পলেষ্টীয়দের সেই পাহারাদার সৈন্যদলকে আঘাত করেছেন, আর ইস্রায়েলের জন্য পলেষ্টীয়দের তীব্র ঘৃণা জন্মেছে৷ পরে লোকেরা শৌলের সঙ্গে গিলগলে যোগ দিল৷