1 Samuel 13:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইসরাইল লোকেরা নিজদেরকে বিপদগ্রস্ত দেখলো, কেননা লোকেরা নির্যাতিত হচ্ছিল; তখন তারা গুহাতে, ঝোপে, শৈলে, পাকা বাড়িতে ও গর্তে লুকিয়ে রইল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা যখন দেখল যে তাদের অবস্থা খুব শোচনীয় ও তাদের সৈন্যদল চাপে পড়ে গিয়েছে, তখন তারা গুহায় ও ঝোপঝাড়ে, শিলাস্তূপের খাঁজে, এবং খাদে ও জলাধারে গিয়ে লুকিয়ে পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েল লোকেরা আপনাদিগকে বিপদ্গ্রস্ত দেখিল, কেননা লোকেরা উপদ্রুত হইতেছিল; তখন লোকেরা গুহাতে, ঝোপে, শৈলে, দৃঢ় গৃহে ও গর্ত্তে লুকাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্রায়েল লোকেরা আপনাদিগকে বিপদগ্রস্ত দেখিল, কেননা লোকেরা উপদ্রুত হইতেছিল; তখন লোকেরা গুহাতে, ঝোপে, শৈলে, দৃঢ় গৃহে ও গর্তে লুকাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের সৈন্যেরা যখন দেখল যে, তারা ভীষণ চাপের মুখে পড়ে বিপদে পড়ে গেছে তখন তারা গিয়ে গুহায়, ঝোপ-ঝাড়ে, পাহাড়ের ফাটলে, খাদে ও গর্তে লুকিয়ে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের সৈন্যেরা যখন দেখল যে, তারা ভীষণ চাপের মুখে পড়ে বিপদে পড়ে গেছে তখন তারা গিয়ে গুহায়, ঝোপ-ঝাড়ে, পাহাড়ের ফাটলে, খাদে ও গর্তে লুকিয়ে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রুদের দ্বারা পিষ্ট হয়ে বিপন্ন ইসরায়েলীরা গুহায়, ঝোপ-জঙ্গলে, পাহাড়ে, মাটির নীচের ঘরে এবং গিরিখাতে যে যেখানে পারল গিয়ে আত্মগোপন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা দেখল তারা বিপদের মুখে| ফাঁদে পড়েছে বলে মনে হল তাদের| তারা পালিয়ে গিয়ে গুহায়, পাহাড়ের ফাঁকে ফোকরে লুকিয়ে রইল| লুকিয়ে রইল কুয়োয়, মাটির ভেতরে যে কোন গর্তের মধ্যে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েলের লোকেরা নিজেদেরকে বিপদের মধ্যে দেখল, কারণ লোকেরা পীড়িত হচ্ছিল; তখন লোকেরা গুহাতে, ঝোপে, শৈলে, উঁচু জায়গায় ও গর্তে লুকাল৷