1 Samuel 13:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অনেক ইবরানী জর্ডান পার হয়ে গাদ ও গিলিয়দ দেশে চলে গেল। কিন্তু তখনও তালুত গিল্‌গলে ছিলেন; এবং তাঁর সঙ্গের সমস্ত লোক ভয়ে কাঁপতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিব্রুদের মধ্যে কয়েকজন এমনকি জর্ডন নদী পেরিয়ে গাদ ও গিলিয়দ দেশেও চলে গেল। শৌল গিল্‌গলে থেকে গেলেন, এবং তাঁর সঙ্গে থাকা সব সৈন্যসামন্ত ভয়ে কাঁপছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কতকগুলি ইব্রীয় যর্দ্দন পার হইয়া গাদ ও গিলিয়দ দেশে গেল। কিন্তু তৎকালেও শৌল গিল্‌গলে ছিলেন; এবং তাঁহার পশ্চাদগামী লোক সকল কম্পান্বিত হইতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কতকগুলি ইব্রীয় যর্দন পার হইয়া গাদ ও গিলিয়দ দেশে গেল। কিন্তু তৎকালেও শৌল গিল্‌গলে ছিলেন; এবং তাঁহার পশ্চাদ্‌গামী লোক সকল কমপান্বিত হইতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেক ইব্রীয় যর্দন নদী পার হয়ে গাদ ও গিলিয়দ এলাকায় চলে গেল। শৌল গিল্‌গলেই রয়ে গেলেন, আর তাঁর সংগের সৈন্যেরা ভয়ে কাঁপতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেক ইবরানী জর্ডান নদী পার হয়ে গাদ ও গিলিয়দ এলাকায় চলে গেল। তালুত গিল্‌গলেই রয়ে গেলেন, আর তাঁর সংগের সৈন্যেরা ভয়ে কাঁপতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছু লোক জর্ডন নদী পার হয়ে গাদ এবং গিলিয়দ অঞ্চলে চলে গেল। শৌল তখন গিলগলে ছিলেন, তাঁর সঙ্গের লোকজনও ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু ইব্রীয় যর্দন নদী পেরিয়ে গাদ আর গিলিয়দের দিকেও চলে গেল| শৌল তখনও গিল্গলে| তার সৈন্যরা সবাই ভয়ে কাঁপছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কয়েকজন ইব্রীয় যর্দ্দন পার হয়ে গাদ ও গিলিয়দ দেশে গেল৷ কিন্তু তখনও শৌল গিলগলে ছিলেন এবং তাঁর পিছনে আসা লোকেরা সবাই কাঁপতে লাগল৷