1 Samuel 13:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুত শামুয়েলের নির্ধারিত সময়ানুসারে সাত দিন অপেক্ষা করলেন; কিন্তু শামুয়েল গিল্‌গলে আগমন করলেন না এবং লোকেরা তাঁর কাছ থেকে বিছিন্ন হতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েলের নির্দিষ্ট করে দেওয়া সময়ানুসারে তিনি সাত দিন অপেক্ষা করলেন; কিন্তু শমূয়েল গিল্‌গলে আসেননি, এবং শৌলের লোকজন ছত্রভঙ্গ হতে শুরু করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌল শমূয়েলের নিরূপিত সময়ানুসারে সাত দিন অপেক্ষা করিলেন; কিন্তু শমূয়েল গিল্‌গলে আগমন করিলেন না, এবং লোকেরা তাঁহার নিকট হইতে ছিন্নভিন্ন হইতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌল শমূয়েলের নিরূপিত সময়ানুসারে সাত দিন অপেক্ষা করিলেন; কিন্তু শমূয়েল গিল্‌গলে আগমন করিলেন না, এবং লোকেরা তাঁহার নিকট হইতে ছিন্নভিন্ন হইতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েল তাঁকে যে সময়ের কথা বলেছিলেন সেই অনুসারে শৌল তাঁর জন্য সাত দিন অপেক্ষা করলেন, কিন্তু শমূয়েল গ্‌িলগলে আসলেন না। এদিকে তাঁর সৈন্যেরাও তাঁকে ছেড়ে এদিক-সেদিক চলে যেতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েল তাঁকে যে সময়ের কথা বলেছিলেন সেই অনুসারে তালুত তাঁর জন্য সাত দিন অপেক্ষা করলেন, কিন্তু শামুয়েল গিল্‌গলে আসলেন না। এদিকে তাঁর সৈন্যেরাও তাঁকে ছেড়ে এদিক-সেদিক চলে যেতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল যে সময় নির্দিষ্ট করে দিয়েছিলেন সেই অনুযায়ী শৌল সাতদিন অপেক্ষা করলেন, কিন্তু শমুয়েল গিলগলে এলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল বলল যে সে গিল্গলে শৌলের সঙ্গে দেখা করবে| শৌল তার জন্যে সাতদিন অপেক্ষা করে রইলেন| কিন্তু শমূয়েল তবুও গিল্গলে এল না| সৈন্যরা শৌলকে ছেড়ে চলে যেতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শৌল শমূয়েলের ঠিক করা দিন অনুসারে সাত দিন অপেক্ষা করলেন; কিন্তু শমূয়েল গিলগলে এলেন না এবং লোকেরা তাঁর কাছ থেকে ছড়িয়ে পড়তে লাগল৷