1 Samuel 13:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তালুত বললেন, এই স্থানে আমার কাছে পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী আন। পরে তিনি পোড়ানো-কোরবানী করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তিনি বললেন, “আমার কাছে হোমবলি ও মঙ্গলার্থক-নৈবেদ্য নিয়ে এসো।” এই বলে শৌল হোমবলি উৎসর্গ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে শৌল কহিলেন, এই স্থানে আমার নিকটে হোমবলি ও মঙ্গলার্থক বলি আন। পরে তিনি হোমবলি উৎসর্গ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে শৌল কহিলেন, এই স্থানে আমার নিকটে হোমবলি ও মঙ্গলার্থক বলি আন। পরে তিনি হোমবলি উৎসর্গ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই শৌল পোড়ানো ও যোগাযোগ-উৎসর্গের জিনিস তাঁর কাছে নিয়ে আসতে বললেন। তারপর তিনি নিজেই পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তালুত পোড়ানো ও যোগাযোগ-কোরবানীর জিনিস তাঁর কাছে নিয়ে আসতে বললেন। তারপর তিনি নিজেই পোড়ানো-কোরবানী দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন লোকজন তাঁকে ছেড়ে চলে যেতে লাগল। তিনি তখন হোম ও স্বস্ত্যয়ন বলি প্রস্তুত করতে বললেন এবং নিজেই পূর্ণাহুতি প্রদান করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন শৌল বললেন, “আমার কাছে হোমবলি ও মঙ্গল নৈবেদ্যগুলি এনে দাও|” তারপর শৌল সেই হোমবলি উৎসর্গ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে শৌল বললেন, “এই জায়গায় আমার কাছে হোমবলি ও মঙ্গলার্থক বলি আন৷” পরে তিনি হোমবলি উত্সর্গ করলেন৷