1 Samuel 14:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক দিন এই ঘটনা হল, তালুতের পুত্র যোনাথন তাঁর অস্ত্র-বাহক যুবককে বললেন, চল, আমরা ঐ দিকে ফিলিস্তিনীদের প্রহরী সৈন্যদলের কাছে যাই; কিন্তু তিনি এই কথা তাঁর পিতাকে জানালেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একদিন শৌলের ছেলে যোনাথন তাঁর অস্ত্র বহনকারী যুবক ছেলেটিকে বললেন, “এসো, অন্যদিকে অবস্থিত ফিলিস্তিনীদের সৈন্যশিবিরে যাওয়া যাক।” কিন্তু একথা তিনি তাঁর বাবাকে বলেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক দিবস এই ঘটনা হইল, শৌলের পুত্র যোনাথন আপন অস্ত্রবাহক যুবককে কহিলেন, চল, আমরা ঐ দিকে পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদলের নিকটে যাই; কিন্তু তিনি এ কথা আপন পিতাকে জ্ঞাত করিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক দিবসে এই ঘটনা হইল, শৌলের পুত্র যোনাথন আপন অস্ত্রবাহক যুবককে কহিলেন, চল, আমরা ঐ দিকে পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদলের নিকটে যাই; কিন্তু তিনি এই কথা আপন পিতাকে জ্ঞাত করিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদিকে শৌলের ছেলে যোনাথন একদিন তাঁর অস্ত্র বহনকারী যুবকটিকে বললেন, “চল, আমরা ওপাশে পলেষ্টীয়দের ছাউনিতে যাই।” কথাটা কিন্তু তিনি তাঁর বাবাকে জানালেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদিকে তালুতের ছেলে যোনাথন একদিন তাঁর অস্ত্র বহনকারী যুবকটিকে বললেন, “চল, আমরা ওপাশে ফিলিস্তিনীদের ছাউনিতে যাই।” কথাটা কিন্তু তিনি তাঁর বাবাকে জানালেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সময়ে একদিন শৌলের পুত্র যোনাথন তাঁর অস্ত্রবাহক সৈনিককে বললেন, চল আমরা এই উপত্যকা পেরিয়ে ফিলিস্তিনী সৈন্যদের ঘাঁটিতে যাই। কিন্তু এ ব্যাপার তিনি তাঁর পিতাকে জানালেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিন শৌলের পুত্র যোনাথন তার অস্ত্রবাহকের সঙ্গে কথা বলছিল| যোনাথন বলল, “উপত্যকার অন্যদিকে পলেষ্টীয়দের তাঁবু গেড়েছে| চলো সেদিকে যাওয়া যাক|” পিতাকে সে এ বিষয়ে কোন কথা বলল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একদিন এই ঘটনা ঘটল, শৌলের ছেলে যোনাথন তাঁর অস্ত্র বহনকারী যুবকটিকে বললেন, “চল, আমরা ওপাশে পলেষ্টীয়দের সৈন্যদের ছাউনিতে যাই,” কিন্তু তিনি এই কথা তাঁর বাবাকে জানালেন না।