1 Samuel 14:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত তাঁর সঙ্গীদের বললেন, একবার লোক গণনা করে দেখ, আমাদের মধ্য থেকে কে গেছে? পরে তারা গণনা করে দেখলো যোনাথন ও তাঁর অস্ত্রবাহক সেখানে নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শৌল তাঁর সঙ্গে থাকা লোকজনকে বললেন, “সৈন্যদের জমায়েত করে গুনে দেখো, কে কে আমাদের ছেড়ে গিয়েছে।” যখন তারা এমনটি করল, দেখা গেল যোনাথন ও তাঁর অস্ত্র বহনকারী সেখানে অনুপস্থিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল আপন সঙ্গীদিগকে কহিলেন, এক বার লোক গণনা করিয়া দেখ, আমাদের মধ্য হইতে কে গিয়াছে? পরে তাহারা লোকদিগকে গণনা করিল, আর দেখ, যোনাথন ও তাঁহার অস্ত্রবাহক তথায় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল আপন সঙ্গীদিগকে কহিলেন, একবার লোক গণনা করিয়া দেখ, আমাদের মধ্য হইতে কে গিয়াছে? পরে তাহারা লোকদিগকে গণনা করিল, আর দেখ, যোনাথন ও তাঁহার অস্ত্রবাহক তথায় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল তখন তাঁর সংগের লোকদের বললেন, “সৈন্যদের জড়ো করে সাজিয়ে দেখ, কে আমাদের মধ্য থেকে চলে গেছে।” তাতে তারা দেখতে পেল যোনাথন ও তাঁর অস্ত্র বহনকারী লোকটি সেখানে নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত তখন তাঁর সংগের লোকদের বললেন, “সৈন্যদের জমায়েত করে সাজিয়ে দেখ, কে আমাদের মধ্য থেকে চলে গেছে।” তাতে তারা দেখতে পেল যোনাথন ও তাঁর অস্ত্র বহনকারী লোকটি সেখানে নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তখন তাঁর সঙ্গের লোকদের বললেন, গুণে দেখ আমাদের মধ্যে থেকে কে বেরিয়ে গেছে। তারা গুণে দেখল যে যোনাথন ও তাঁর অস্ত্রবাহক তাদের মধ্যে নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল সৈন্যদের বললেন, “লোকগুলোকে গোন| ক’জন শিবির ছেড়ে গেছে দেখতে চাই|” ওরা লোক গুনতে শুরু করল| যোনাথন ও তার অস্ত্রবহনকারী সেখানে ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল তাঁর সঙ্গের লোকদের বললেন, “একবার লোক গুনে দেখ, কে আমাদের মধ্য থেকে চলে গেছে।” পরে তারা লোক গুনে দেখতে পেল, আর দেখ যোনাথন ও তাঁর অস্ত্র বহনকারী লোকটি সেখানে নেই।