1 Samuel 14:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত অহিয়কে বললেন, আল্লাহ্র সিন্দুক এই স্থানে আন; কেননা সেই দিনে আল্লাহ্র সিন্দুক বনি-ইসরাইলদের মধ্যে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল অহিয়কে বললেন, “ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি এখানে আনুন।” (সেই সময় সেটি ইস্রায়েলীদের সঙ্গেই ছিল)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল অহিয়কে কহিলেন, ঈশ্বরের সিন্দুক এই স্থানে আন; কেননা সেই দিনে ঈশ্বরের সিন্দুক ইস্রায়েল-সন্তানগণের মধ্যে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল অহিয়কে কহিলেন, ঈশ্বরের সিন্দুক এই স্থানে আন; কেননা সেই দিনে ঈশ্বরের সিন্দুক ইস্রায়েল-সন্তানগণের মধ্যে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল তখন অহিয়কে বললেন, “আপনি ঈশ্বরের সিন্দুকটি নিয়ে আসুন।” (সেই সময় সিন্দুকটি ইস্রায়েলীয়দের কাছেই ছিল।)
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত তখন অহিয়কে বললেন, “আপনি আল্লাহ্র সিন্দুকটি নিয়ে আসুন।” (সেই সময় সিন্দুকটি বনি-ইসরাইলদের কাছেই ছিল।)
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল অহিয়কে বললেন, এফোদ এখানে নিয়ে এস। সেই সময়ে ইসরায়েলীদের মধ্যে অহিয়ই এফোদ বহন করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল অহিয়কে বললেন, “এবার ঈশ্বরের পবিত্র সিন্দুক আনো|” (সেই সময় ঈশ্বরের পবিত্র সিন্দুক ইস্রায়েলীয়দের সঙ্গে ছিল|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল অহিয়কে বললেন, “ঈশ্বরের সিন্দুকটি এই জায়গায় নিয়ে এস,” কারণ সেই দিন ঈশ্বরের সিন্দুক ইস্রায়েলীয়দের কাছেই ছিল।