1 Samuel 14:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যখন তালুত ইমামের সঙ্গে কথা বলছিলেন, তখন ফিলিস্তিনীদের সৈন্যদের মধ্যে উত্তরোত্তর কোলাহল বৃদ্ধি পেতে লাগল। তাতে তালুত ইমামকে বললেন, হাত টেনে নাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল যখন যাজকের সঙ্গে কথা বলছিলেন, ফিলিস্তিনী-শিবিরে তখন ক্রমাগত হৈ হট্টগোল বেড়েই চলেছিল। তাই শৌল যাজককে বললেন, “আপনার হাত সরিয়ে নিন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যখন শৌল যাজকের সহিত কথা কহিতেছিলেন, তখন পলেষ্টীয়দের সৈন্যমধ্যে উত্তর উত্তর কোলাহল বৃদ্ধি পাইতে লাগিল। তাহাতে শৌল যাজককে কহিলেন, হাত টানিয়া লও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যখন শৌল যাজকের সহিত কথা কহিতেছিলেন, তখন পলেষ্টীয়দের সৈন্যমধ্যে উত্তর উত্তর কোলাহল বৃদ্ধি পাইতে লাগিল। তাহাতে শৌল যাজককে কহিলেন, হাত টানিয়া লও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল যখন পুরোহিতের সংগে কথা বলছিলেন তখন পলেষ্টীয়দের ছাউনিতে গোলমাল চলছিল এবং তা বেড়ে যাচ্ছিল। কাজেই শৌল পুরোহিতকে বললেন, “থাক্‌, লাগবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত যখন ইমামের সংগে কথা বলছিলেন তখন ফিলিস্তিনীদের ছাউনিতে গোলমাল চলছিল এবং তা বেড়ে যাচ্ছিল। কাজেই তালুত ইমামকে বললেন, “থাক্‌, লাগবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল যখন পুরোহিতদের সঙ্গে কথা বলছিলেন, তখন ফিলিস্তিনীদের শিবিরে কোলাহল ক্রমেই বেড়ে উঠছিল। শৌল পুরোহিতকে বললেন, এখন থাক, এফোদ সরিয়ে নিয়ে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল যাজক অহিয়র সঙ্গে কথা বলছিলেন| ঈশ্বরের উপদেশের জন্য তিনি অপেক্ষা করছিলেন| কিন্তু পলেষ্টীয়দের শিবিরে গোলমাল আর চেঁচামেচি ক্রমশঃ বেড়েই চলেছিল| শৌল অধৈর্য্য হয়ে পড়লেন| অবশেষে তিনি যাজক অহিয়কে বললেন, “আর নয়, এবার হাত নামাও| প্রার্থনা শেষ করো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যখন শৌল যাজকের সঙ্গে কথা বলছিলেন, তখন পলেষ্টীয়দের সৈন্যদের মধ্য গোলমাল বেড়েই চলল। তাতে শৌল যাজককে বললেন, “হাত সরিয়ে নাও।”