1 Samuel 14:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত গিবিয়ার প্রান্তভাগে মিগ্রোণে অবস্থিত ডালিম গাছের তলে অবস্থান করছিলেন এবং তাঁর সঙ্গে অনুমান ছয় শত লোক ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল গিবিয়ার প্রান্তদেশে মিগ্রোণে একটি ডালিম গাছের তলায় বসেছিলেন। তাঁর সঙ্গে ছিল প্রায় 600 জন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল গিবিয়ার প্রান্তভাগে মিগ্রোণস্থ দাড়িম্ব বৃক্ষের তলে অবস্থিতি করিতেছিলেন, এবং তাঁহার সঙ্গে অনুমান ছয় শত লোক ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল গিবিয়ার প্রান্তভাগে মিগ্রোণস্থ দাড়িম্ব বৃক্ষের তলে অবস্থিতি করিতেছিলেন, এবং তাঁহার সঙ্গে অনুমান ছয়শত লোক ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল তখন গিবিয়ার সীমানায় মিগ্রোণ বলে একটা জায়গার একটা ডালিম গাছের তলায় বসে ছিলেন। তাঁর সংগে ছিল ছ’শো লোক,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত তখন গিবিয়ার সীমানায় মিগ্রোণ বলে একটা জায়গার একটা ডালিম গাছের নীচে বসে ছিলেন। তাঁর সংগে ছিল ছ’শো লোক,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তখন গিবিয়ায় প্রান্ত সীমায় মিগ্রোনে ডালিম গাছের নীচে সৈন্য সমাবেশ করে অপেক্ষাকরছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল তখন পাহাড়ের ধারে মিগ্রোন নামে একটা জায়গায় একটা ডালিম গাছের নীচে বসেছিলেন| এটা ছিল যেখানে ফসল ঝাড়াই হয় তারই কাছে| শৌলের সঙ্গে ছিল প্রায় 600 জন লোক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল গিবিয়ার সীমানায় মিগ্রোণের একটা ডালিম গাছের তলায় ছিলেন এবং তাঁর সঙ্গে প্রায় ছয়শো লোক ছিল।