1 Samuel 14:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে ইবরানীরা আগে ফিলিস্তিনীদের পক্ষ হয়েছিল, যারা চারদিক থেকে তাদের সঙ্গে শিবিরের মধ্যে এসেছিল, তারাও তালুত ও যোনাথনের সঙ্গী ইসরাইলদের সঙ্গে যোগ দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেসব হিব্রু লোকজন ইতিপূর্বে ফিলিস্তিনীদের সঙ্গে ছিল ও তাদের সাথে মিলে তাদের সৈন্যশিবিরে চলে গিয়েছিল, তারাও সেইসব ইস্রায়েলীর কাছে ফিরে এসেছিল, যারা শৌল ও যোনাথনের সঙ্গে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে ইব্রীয়গণ পূর্ব্বে পলেষ্টীয়দের পক্ষ হইয়াছিল, যাহারা চারিদিক্ হইতে তাহাদের সঙ্গে শিবিরের মধ্যে আসিয়াছিল, তাহারাও শৌলের ও যোনাথনের সঙ্গী ইস্রায়েলের পক্ষ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে ইব্রীয়গণ পূর্বে পলেষ্টীয়দের পক্ষ হইয়াছিল, যাহারা চারিদিক হইতে তাহাদের সঙ্গে শিবিরের মধ্যে আসিয়াছিল, তাহারাও শৌলের ও যোনাথনের সঙ্গী ইস্রায়েলের পক্ষ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর আগে যে সব ইব্রীয়েরা পলেষ্টীয়দের মধ্যে থাকত এবং তাদের সংগে ছাউনিতে গিয়েছিল তারাও তখন ফিরে গিয়ে শৌল ও যোনাথনের সংগেকার ইস্রায়েলীয়দের সংগে যোগ দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর আগে যে সব ইবরানীরা ফিলিস্তিনীদের মধ্যে থাকত এবং তাদের সংগে ছাউনিতে গিয়েছিল তারাও তখন ফিরে গিয়ে তালুত ও যোনাথনের সংগেকার বনি-ইসরাইলদের সংগে যোগ দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের মধ্যে যারা এরে আগে ফিলিস্তিনীদের শিবিরে এসে যোগ দিযেছিল তারা এখন ঘুরে দাঁড়িয়ে শৌল ও যোনাথনের সঙ্গী ইসরায়েলীদের পক্ষে যোগ দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু ইব্রীয় আগে পলেষ্টীয়দের সেবা করত এবং তাদের শিবিরেই থাকত| কিন্তু এখন তারা শৌল আর যোনাথনের সঙ্গে মিশে গেল| তারা এখন ইস্রায়েলীয়দের দলে ভিড়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে সব ইব্রীয়েরা আগে পলেষ্টীয়দের পক্ষে ছিল, যারা চারিদিক থেকে তাদের সঙ্গে শিবিরে গিয়েছিল তারাও শৌল ও যোনাথনের সঙ্গী ইস্রায়েলীয়দের সঙ্গে যোগ দিল।