1 Samuel 14:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইসরাইলের যে সমস্ত লোক পর্বতময় আফরাহীম প্রদেশে লুকিয়ে ছিল, তারাও ফিলিস্তিনীদের পলায়নের সংবাদ শুনে যুদ্ধে তাদের পিছনে তাড়া করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইফ্রয়িমের পার্বত্য এলাকায় লুকিয়ে থাকা ইস্রায়েলীরা যখন শুনেছিল যে ফিলিস্তিনীরা পালিয়ে যাচ্ছে, তখন তারাও যুদ্ধে যোগ দিয়ে প্রচণ্ড বেগে তাদের পশ্চাদ্ধাবন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েলের যে সমস্ত লোক পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশে লুকাইয়া ছিল, তাহারাও পলেষ্টীদের পলায়ন সংবাদ শুনিয়া যুদ্ধে তাহাদের পশ্চাতে ধাবমান হইতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েলের যে সমস্ত লোক পর্বতময় ইফ্রয়িম প্রদেশে লুকাইয়া ছিল, তাহারাও পলেষ্টীয়দের পলায়ন সংবাদ শুনিয়া যুদ্ধে তাহাদের পশ্চাতে ধাবমান হইতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফ্রয়িমের পাহাড়ী এলাকায় লুকিয়ে থাকা ইস্রায়েলীয়েরাও যখন শুনল পলেষ্টীয়েরা পালিয়ে যাচ্ছে তখন তারাও বেরিয়ে এসে যুদ্ধে যোগ দিল এবং পলেষ্টীয়দের পিছনে তাড়া করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আফরাহীমের পাহাড়ী এলাকায় লুকিয়ে থাকা ইসরাইলীয়রাও যখন শুনল ফিলিস্তিনীরা পালিয়ে যাচ্ছে তখন তারাও বেরিয়ে এসে যুদ্ধে যোগ দিল এবং ফিলিস্তিনীদের পিছনে তাড়া করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সব ইসরায়েলী ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলে লুকিয়েছিল তারা যখন শুনল যে ফিলিস্তিনীরা পালিয়ে যাচ্ছে তখন তারাও তাদের পিছনে তাড়া করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইফ্রয়িমের পার্বত্য দেশে যেসব ইস্রায়েলীয় লুকিয়েছিল তারা পলেষ্টীয়দের পালিয়ে যাবার খবর শুনল| এখন এই ইস্রায়েলীয়রাও যুদ্ধে নেমে পলেষ্টীয়দের তাড়িয়ে দিতে শুরু করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েলের যে সব লোক ইফ্রয়িমের পাহাড়ী এলাকায় লুকিয়ে ছিল, তারাও পলেষ্টীয়দের পালানোর খবর পেয়ে যুদ্ধে যোগ দিল এবং তারা তাদের তাড়া করতে লাগল।