1 Samuel 14:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই ভাবেই মাবুদ ঐ দিনে ইসরাইলকে নিস্তার করলেন এবং বৈৎ-আবনের পার পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সেদিন সদাপ্রভু ইস্রায়েলকে রক্ষা করলেন, এবং যুদ্ধ বেথ-আবন পার করে ছড়িয়ে পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই প্রকারে সদাপ্রভু ঐ দিবসে ইস্রায়েলকে নিস্তার করিলেন, এবং বৈৎ-আবনের পার পর্য্যন্ত যুদ্ধ ব্যাপিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই প্রকারে সদাপ্রভু ঐ দিবসে ইস্রায়েলকে নিস্তার করিলেন, এবং বৈৎ-আবনের পার পর্যন্ত যুদ্ধ ব্যাপিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে সদাপ্রভু সেই দিন ইস্রায়েলীয়দের উদ্ধার করলেন, আর বৈৎ-আবন পার হয়েও যুদ্ধ চলতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে মাবুদ সেই দিন বনি-ইসরাইলদের উদ্ধার করলেন, আর বৈৎ-আবন পার হয়েও যুদ্ধ চলতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে প্রভু পরমেশ্বর সেদিন ইসরায়েলীদের জয়যুক্ত করলেন এবং বেথ-অবন জনপদের সীমানায় ওপার পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে পড়ল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভাবে প্রভু সেদিন ইস্রায়েলীয়দের রক্ষা করলেন| যুদ্ধ চললো বৈৎ‌-আবন ছাড়িয়ে| সমস্ত সৈন্য এখন শৌলের সঙ্গে| তারা সংখ্যায় প্রায় 10,000 জন পুরুষ| পাহাড়ী অঞ্চলে ইফ্রয়িমের সমস্ত শহরগুলিতে যুদ্ধ ছড়িয়ে পড়ল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে সদাপ্রভু সেই দিন ইস্রায়েলীয়দের উদ্ধার করলেন এবং বৈৎ-আবন পার পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে পড়ল।